এটা কি কোন সাধারণ মাথা ব্যথা নাকি বড় জটিল কোন সমস্যা এবং এর জন্য কি ভবিষ্যতে আরও কোন বড় ধরনের সমস্যা হবে কিনা?
আমার ছোট ভাইয়ের বয়স ১২ বছর চলছে। ওর হটাৎ প্রায় ২ বছর আগে এক প্রকার মাথা ব্যথা শুরু হয়। মাথা ব্যথার উপসর্গ টা এমন ছিল যে ও একদিন বাহির থেকে বাড়িতে এসে বমি করতে শুরু করে অর্থাৎ ওর ঐ মাথা ব্যথার সাথে বমি হয়। আর ঐ মাথা ব্যথাটা একদম মাথার উপরের গোল জায়গা তে যেটা কে অনেকে মাথার চান্দি বলে থাকে ঠিক ওই খানে হয়। যখন ব্যথা আরম্ভ হয় তখন প্রচণ্ড ব্যথা করে এবং ও সহ্য করতে পারে না। তো ঠিক তার পরের দিন আমরা ওকে একজন নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাই... তো ডাক্তার এটা শুনে সিটি স্ক্যান করতে বলে আমরা সিটি স্ক্যান করাই। সিটি স্ক্যান করানোর পর যখন রিপোর্ট আসে সেই রিপোর্ট কোন প্রকার সমস্যা ধরা পড়ে না। তো ডাক্তার সাহেব যথারীতি কিছু ব্যথার ঔষুধ লিখে দেন। বাড়িতে এসে আমরা ওকে ঐ ঔষুধ খাওয়াই। মাথা ব্যথা ঠিক হয়ে যাই। এর ঠিক আবার কয়েকদিন পড়ে একই রকম ভাবে মাথা ব্যথা হয়। যথারীতি আমরা আগের ঔষুধ গুলো খাওয়াই এবং মাথা ব্যথা টা হালকা বমি হবার পর ঠিক হয়ে যায়। কিছু দিন এভাবে গ্যাপ দিয়ে দিয়ে ব্যথা হবার পর এই ব্যথা টা ঠিক হয়ে যায়। সবকিছু ভালো আবার হটাৎ করে দীর্ঘ ৫-৬ মাস পর ঠিক একই ভাবে ঐ মাথা ব্যথা টা হয়। ব্যথা টা বেশি সময় থাকে না অনেক সময় ২-৩ ঘণ্টা থাকে আবার অনেক সময় ৪-৫ ঘণ্টা পর্যন্ত থাকে কিন্তু এই কয়েক ঘণ্টায় ও ভালোই কষ্ট পায়। ঠিক যখন বমি টা হয়ে যাই মাথা ব্যথা টাও ঠিক হয়ে যায়। এই ভাবে ওর ঐ মাথা ব্যথা এখন পর্যন্ত হয়ে আসছে। দীর্ঘ প্রায় ৩-৪ বা ৪-৫ মাস পর পর ওর এমন মাথা ব্যথা হয়। ব্যথা হবার পর বমি হলে আবার ঠিক হয়ে যায়। এই রকম ভাবে প্রায় ২ বছর চলে আসছে। অবশ্য এর মাঝে আরও একবার ঐ ডাক্তার কেই দেখিয়েছিলাম কিন্তু সেইবার ও তিনি জটিল কোন কিছু ধরতে পারেন নি। আগের বারের মতো শুধু কিছু মাথা ব্যথার ঔষুধ লিখে দিয়েছিলেন। এখন অবস্থা সেই আগের মতই আছে। হটাৎ ৩-৪ মাস পর পর এমন মাথা ব্যথা হয় এবং বমি হবার পর তা ঠিক হয়ে যায়।
এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কি কোন সাধারণ মাথা ব্যথা নাকি বড় জটিল কোন সমস্যা এবং এর জন্য কি ভবিষ্যতে আরও কোন বড় ধরনের সমস্যা হবে কিনা???
0 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy