ডিপ্লোমা ইন এগ্রিকালচার এর ভবিষ্যত কেমন?
ডিপ্লোমা ইন এগ্রিকালচার এর ভবিষ্যত চাকুরী কেমন। বাংলাদেশে কোন কোন জায়গায় কাজ করা যায়, বেতন কেমন ,কেউ জানালে উপকৃত হতাম।
1681 views
1 Answers
ডিপ্লোমা ইন এগ্রিকালচারের ভবিষ্যৎ ভালো। কৃষি, মাছ চাষ ও পশুপালনের কাজে জড়িত এমন সকল প্রতিষ্ঠানে কাজ করা সম্ভব হয়। সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে কৃষি শিক্ষা বিষয়ে শিক্ষকতা , কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-তে উপসহকারী পরিচালক, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করা সম্ভব হয়। বিভিন্ন কৃষিবিষয়ক প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের জন্য কোটা বরাদ্দ রয়েছে। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্রেও কাজের প্রচুর সুযোগ রয়েছে। সুতরাং ক্যারিয়ার খুব সুন্দরভাবেই গড়তে পারবেন।
1681 views
Answered