সাদা স্রাব এর কারন?
আমার স্তীর যনি থেকে সাদা স্রাব বের হওয়ার কারনে চুলকানি হয়,গন্ধ করে এবং প্রায় মাথা বেথ্যা হয়।এটার সমাধান কি পেতে পারি plz জানাবেন।
1 Answers
আসলে ভেজাইনা চুলকানি বা যোনি চুলকানি হতে পারে যা স্ত্রীযোনীর চারপাশে, উরুর উপর বা যেখান থেকে মূত্র বের হয়ে আসে তা ঈষ্টের সংক্রমণ হতে পারে। যার কারনে যোনি চুলকানি হয়ে থাকে আর এর কারনেই সাদা স্রাব দুর্গন্ধ যুক্ত হয়ে থাকে।এর জন্য আপনাকে অবশ্যই গাইনি চিকিৎসক এর পরামর্শে প্রেসক্রিপশন করে নিতে হবে ও নিম্নের নিয়ম গুলো মেনে চলবেন।
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
- সহবাসের পর হালকা গরম পানিতে যোনি পরিস্কার করবে।
ঘরোয়া পদ্ধতি হলো:- ভাজা পোড়া খাওয়া বন্ধ করে দিন, রোজ নিয়মিত চা খান, এলাইচি এই রোগের জন্য বিশেষ উপকারী তাই রোজ নিয়ম করে এলাইচি দানা খান। তা না পারলে রোজ রাতে এক গ্লাস জলে ৪-৫ টি এলাইচি ভিজিয়ে রাখুন, সকালে উঠে সেই জল পান করুন খুবই উপকার পাবেন। এছাড়াও,কলা,পাকা পেপে,বেদনা,আপেল, খাবেন।
মনে রাখবেন অতিরিক্ত সাদা স্রাব গেলে শরীর শুকিয়ে যায় চোখ ও গাল বসে যায় মুখ ফ্যাকাসে হয়ে যায়, খাবারে অরুচি লাগে,মাসিক ঠিক মত হয় না, সবার সাথে মিশতে ইচ্ছে করে না,। অতিরিক্ত সাদাস্রাবে কোমরে ব্যাথা করে,। তল পেট ভারী হয়ে থাকা। শরীর দুর্বল লাগা। চোখের নীচ কালো হয়ে যাওয়া, বা গর্তে ঢুকে যাওয়া। বদহজম ,। মুখের মলিনতা নষ্ট হয়ে যাওয়া,
জরায়ূ তে জ্বালা পোড়া করা ইত্যাদি । মানুসিক ভাবে ও ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই যত সম্ভব চিকিৎসা ও সেবা নিন সুস্থ্য থাকুন।
আশা করি পরবর্তী সমস্য গুলো আমাদের জানিয় দিবেন চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy