পিল খাওয়ানোর পর মাসিক হচ্ছে না?

গত ৯-০২-২০২১ তারিখে সহবাস করি তার ২ ঘন্টা পর ফেমিকন সাদা পিল ২ টা একবারে খাওয়াই। এবং ১৫-০২-২০২১ তারিখে সহবাস করে তার ৩ ঘন্টা পর ৭২ ঘন্টার ইমার্জেন্সি ১ টা পিল খাওয়াই দেই। এখন প্রশ্ন হচ্ছে ২ টা
১. কোনো সমস্যা হবে কি?
২. আজকে ২২-০২-২০২১ মাসিক হচ্ছে না আর এভাবে পিল খাওয়াইলে কি মাসিক হতে লেট হয়?

1643 views

1 Answers

আপনি প্রথমেই ভুল করেছেন যা হলো আপনি ৯ তারিখে মিলনের পর দুইটি ফেমিকন পিল খাওয়াইছেন আপনার স্ত্রীকে, এতে কিন্তু প্রেগন্যান্সি নিয়ন্ত্রনে কোন কাজে আসবে না ওই ফেমিকন পিল গুলো। সেক্ষেত্রে প্রেগন্যান্সি সম্ভাবনা থেকেই যায় ৯ ফেব্রুআরি মিলনের জন্য।কেনো না ফেমিকন পিল গুলো স্বল্পমেয়াদী পিল যা নিয়মিতভাবে প্রতিদিন একটি করে একুশ দিন খেতে হয়।সেক্ষেত্রে এই পিল ইমার্জেন্সি পিলের মত সেবন করায় প্রেগন্যান্সি রোধে কোন কাজেই কারবে না। তাছাড়া এই পিল ইমার্জেন্সি /জরুরী ক্ষেত্রে প্রেগন্যান্সি নিয়ন্ত্রিতকরণ এর জন্য নহে।  জরুরী জন্মনিয়ন্ত্রণ করতে ৭২/১২০ ঘন্টা মেয়াদি ইমার্জেন্সি পিল রয়েছে এসব সেবন করতে হয়।

২য়ত আপনি আবার ১৫ ফেব্রুআরি মিলন করেছেন এবং ইমার্জেন্সি পিল ৩ ঘন্টার মধ্যে খাওয়াইছেন।এতে প্রেগন্যান্সি সম্ভাবনা না থাকারি কথা। কিন্তু যদি ৯ ফেব্রুআরি তারিখের মিলনে আপনার স্ত্রী প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে ১৫ ফেব্রুআরি মিলনের পর ইমার্জেন্সি পিল সেবনে কোন কাজ করবে না সেক্ষেত্রে ৯ ফেব্রুআরি মিলনের জন্য আপনার স্ত্রী প্রেগন্যান্ট হয়েছে ধরে নেওয়া হবে।

যাইহোক আপনি প্রথমে ও ২য় তে দুইবারই পিল খাওয়াইছেন যা স্বল্পমেয়াদী পিল অনিয়ম করে ও ইমার্জেন্সি খাওয়াইছেন।।এখন ওনার মাসিক বন্ধ হয়ে আছে অপেক্ষা করুন মাসিকের জন্য।এখন নিশ্চিত ভাবে বলা সম্ভব না ওনি প্রেগন্যান্ট কিনা। তবে ইমার্জেন্সি পিল সেবনের কারনে পরবর্তীতে মাসিক অনিয়ম হয়ে থাকে কারো ক্ষেত্রে অস্বাভাবিক ভাবে মাসিকের রক্তপাত আসে তাই আপাতত ৩ সপ্তাহ অপেক্ষা করুন এর মধ্যে মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন। আপাতত পুষ্টিকর খাবার ও পানি বেশি করে খেতে বলুন। পিলের সাইট ইফেক্ট প্রভাব ফেললে অবশ্যই একজন চিকিৎসক এর পরামর্শে প্রেসক্রাইপ করে নিবেন।আসা করি বুঝতে পারছেন।ধন্যবাদ। 

1643 views Answered

Related Questions

Next steps