1 Answers
তায়াম্মুমের বর্ণনাঃ
১। মাটিতে একবার উভয় হাত মারবে।
২। এরপর ধুলা-বালি হালকা করার জন্য দুই হাতে ফুঁ দেবে।
৩। এরপর দুই হাত দিয়ে চেহারা মাসেহ করবে।
৪। এরপর আবার মাটিতে দুই হাত মারবে।
৫। এরপর ধুলা-বালি হালকা করার জন্য দুই হাতে আবার ফুঁ দেবে।
৬। এরপর বাম হাত ডান হাতের উপরের অংশে কনুই র্পযন্ত বুলাবে। এবং কনুই থেকে নিচের অংশে কব্জি র্পযন্ত বুলাবে। অতঃপর একই কায়দায় ডান হাত দিয়ে বাম হাত বুলাবে।
৭। উল্লেখিত পদ্ধতিতে তায়াম্মুম করার দলিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তায়াম্মুম হলো জমিনে দুই বার হাত মারা। একবার চেহারার জন্য, অন্যবার কনুই পর্যন্ত দুই হাতের জন্য। (বর্ণনায় বুখারী ও মুসলিম)।
আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাক অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা যদি স্ত্রী সহবাস কর অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসেহ কর। (সূরা আল মায়েদা: ৬)।
আম্মার ইবনু ইয়াসার (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা উমার (রাঃ)-কে বললেন: আপনার কি মনে আছে যে, আমি ও আপনি সফরে ছিলাম এবং উভয়েই অপবিত্র হয়েছিলাম। কিন্তু আপনি সালাত আদায় করলেন না। আমি মাটিতে গড়াগড়ি করলাম ও সালাত আদায় করলাম। তারপর আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ বিষয়ে জানালাম। তিনি বললেন: এটিই তোমার জন্য যথেষ্ট ছিল এ কথা বলে তিনি তার দুই হাতের তালু মাটিতে মারলেন এবং ফুঁক দিয়ে ঝাড়লেন। তারপর মুখমণ্ডল ও হাতদ্বয় মাসেহ করলেন। (সহীহ বুখারী হা: ৩৩৮)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy