1 Answers
প্রানীর ছবি যুক্ত কাপড় পড়ে নামাজ না পড়া। উত্তম হচ্ছে ছবিটি ঢেকে রাখা, পোশাক উল্টিয়ে নামাজ পড়া অথবা এটা পরা থেকে বিরত থাকা।
বুখারী শরীফের হাদীসে এসেছে, হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত উম্মুল মু'মিনীন আয়িশা সিদ্দীকা (রাঃ)-এর একটি চাদর ছিলো, যা দ্বারা তিনি নিজ ঘরের পার্শ্বদেশ ঢেকে রাখতেন। রাসূল সা. তাকে বললেন, হে আয়িশা! এটা আমার সামনে থেকে সরিয়ে ফেল। কেননা নামাজের মধ্যে এর ছবিগুলো আমার সামনে প্রদর্শিত হতে থাকে। (সহীহ বুখারীঃ ৩৭৪)।
ইমাম বুখারী (রহঃ) হাদীসটি “ছবিযুক্ত ঘরে নামাজ পড়া মাকরূহ” অধ্যায়ে (২/৮৮১) উল্লেখ করেছেন।
আর আল্লামা আইনী (রহঃ) এর ব্যাখ্যায় বলেন, ছবিযুক্ত কাপড় পরিধান করে নামাজ পড়লে শক্তিশালীভাবে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেই নামাজ মাকরূহ হবে। (উমদাতুল কারীঃ ১৫/১৩০)।
মোটকথা, কোন প্রাণীর ছবিযুক্ত কাপড় পরে নামাজ পড়লে ফরজ আদায় হবে। তবে মাকরূহে তাহরীমী হবে। (রদ্দুল মুহতারঃ ২/৪১৭)।
তবে হ্যা ছবিযুক্ত কাপড় যদি উল্টিয়ে ফেলার কারণে ছবিটি আবৃত হয়ে থাকে, তাহলে এ জাতীয় পোশাকে নামাজ পড়া মাকরূহ হবে না। (আল বাহরুর রায়েকঃ ২/৪৭)।
তবে এমনিতেই ছবিযুক্ত কাপড় পরিধান করা জায়েয নয়৷ হাদীসের মধ্যে ছবির ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে৷
আল্লাহ-ই ভাল জানেন।
▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬
