1 Answers
খাদ্য উপাদান পরিবর্তন করে হার্ট ভালো রাখার উপায় :
- চর্বিযুক্ত খাবার বর্জন: রক্তে উচ্চ চর্বি ও অতিরিক্ত কোলেস্টেরল হলে রক্তনালীর দেয়াল মোটা ও শক্ত হয়ে যায়। এর ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং হৃদরোগ দেখা দিতে পারে। তাই চর্বিযুক্ত খাবার বর্জন করে হার্ট ভালো রাখার যেতে পারে ।
- অ তিরিক্ত লবণ নিয়ন্ত্রণ: লবণ রক্তে পানির পরিমাণ বৃদ্ধি করে। এতে রক্ত চাপ বাড়তে পাারে । তাই কাঁচা লবণ কম খাওয়া ।
- বেশি করে আঁশযুক্ত খাবার খান: যেসব খাবারে প্রচুর পরিমাণে আঁশ আছে সেসব খাবার খাবেন। এসব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া।
- ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাবেন:যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে সেগুলো আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে।শুধু তাই নয়, এসব খাবার হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয়।
- প্রতিদিন ফল বা সবজি খাওয়া।
- ছোট্ট এক গ্লাস জুস পান করা।
- শিম ও ডাল জাতীয় শস্যও খেতে পারেন।
- বাদাম ও বীজ জাতীয় খাবার খাওয়া।
- বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার কমানো।
অতিরিক্ত কিছু কাজ করে হার্ট ভালো রাখা :
- ধূমপান বর্জন: ধুমপায়ীদের শরীরে তামাকের নানা রকম বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়ায় উচ্চ রক্তচাপসহ ও হৃদরোগ দেখা দিতে পারে। আর হৃদরোগ দেখা দিলে আপনার হার্ট ও ভালো থাকবে না। তাই হার্ট ভালো রাখতে ধূমপান বর্জন করুন।
- মদ্যপান পরিহার:অতিরিক্ত মদ্যপান পরিহার করতে হবে। বেশি এ্যালকোহল গ্রহণ মানে রক্তচাপ বাড়িয়ে দেয়া। এতে হৃদস্পন্দনেও প্রভাব পড়ে। শারীরিক কার্যক্রম এর মাধ্যেমে হার্ট ভালো রাখা:
- নিয়মিত ব্যায়াম: সকাল-সন্ধ্যা হাঁটা চলা, সম্ভব হলে দৌড়ানো, হালকা ব্যায়াম, লিফটে না চড়ে সিঁড়ি ব্যবহার ইত্যাদি। জিমে যেতে হবে এমন নয়। ঘরে ব্যয়াম করা যায়।
- প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে হবে।
- সপ্তাহে অন্তত আড়াই ঘণ্টা ব্যায়াম করুন।
- প্রতিদিন অবশ্যই হাঁটতে হবে উপরোক্ত কাজ না করা ।এতে আপনার হার্ট সুস্থ থাকতে সহায়তা হবে।
1724 views
Answered