1 Answers
নামাজের ভেতরে ছয়টি কাজ ফরজঃ
১. তাকবিরে তাহরিমা, অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা। (সুরা মুদ্দাসসির, আয়াত ৩, বুখারি ১/১০১, হাদিস : ৮৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১, ৪১২, তিরমিজি ১/৫৫, হাদিস : ২৩৮)।
২. ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া। (সুরা বাকারা, আয়াত ২৩৮, বুখারি ১/১৫০, হাদিস : ১১১৭, তিরমিজি ১/৬৬, হাদিস : ৩০৪)।
৩. কেরাত পড়া। অর্থাৎ কোরআন শরিফ থেকে ন্যূনতম ছোট এক আয়াত পরিমাণ পড়া ফরজ। (সুরা মুজ্জাম্মিল, আয়াত ২০, বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১, তিরমিজি ১/৬৬, ৬৭, হাদিস : ৩০২, ৩০৩ সহিহ)।
৪. রুকু করা। (সুরা হজ, আয়াত ৭৭, বুখারি ১/১৫০, হাদিস : ১১১৩, ১১১৪, মুসলিম ১/১৭৭, হাদিস : ৪১২)।
৫. দুই সিজদা করা। (সুরা হজ, আয়াত ৭৭, বুখারি ১/১০১, হাদিস : ৭৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১)।
৬. শেষ বৈঠক। নামাজের শেষে তাশাহুদ পরিমাণ বসা। (আবু দাউদ : ১/১৩৯, হাদিস : ৯৭০)।