1 Answers
নামাজের বাইরে সাতটি কাজ ফরজঃ
১. শরীর পবিত্র হওয়া। (সুরা মায়িদা, আয়াত ৬, তিরমিজি, হাদিস : ১, ৩)।
২. কাপড় পবিত্র হওয়া। (সুরা মুদ্দাসসির, আয়াত ৪, তিরমিজি, হাদিস : ১, ৩)।
৩. নামাজের জায়গা পবিত্র হওয়া। (সুরা বাকারা, আয়াত ১২৫, তিরমিজি হাদিস : ১, ৩)।
৪. সতর ঢাকা। অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা। মনে রাখা আবশ্যক, পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীরই সতরের অন্তর্ভুক্ত। (সুরা আরাফ, আয়াত ৩১, সুরা নুর, আয়াত ৩১, আবু দাউদ, হাদিস : ৪৯৬, মুসনাদে আহমদ, হাদিস : ৬৭৫৬, তিরমিজি ১/২২২, হাদিস : ১১৭৩, ৩৭৭ সহিহ, আবু দাউদ ১/৯৪, হাদিস : ৬৪১)।
৫. কিবলামুখী হওয়া। (সুরা বাকারা, আয়াত ১৪৪, বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১)।
৬. ওয়াক্তমতো নামাজ পড়া। (সুরা নিসা আয়াত : ১০৩, বুখারি ১/৭৫, হাদিস : ৫২১)।
৭. অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা। (বুখারি শরিফ ১/২, হাদিস : ১)।