আমি সমকামিতার পথে?
আমি কোনো মেয়েদের সাথে কথা বলি না । কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্কও নেই ।। কিন্তু আমার নিকট ইতিমধ্যে কিছু ছেলেকে খুব ভালো লাগে ।। তাদের সাথে সারাক্ষণ হাঁটতে-চলতে ইচ্ছে করে । তাদের শরীরের প্রতি আমার খুব ইন্টারেস্ট হচ্ছে ।। তাদের কে আমি পাশে না পেয়ে খুব বিষন্নতার মাঝে আছি ।।
কিন্তু আমি এ থেকে কিভাবে মুক্ত থাকতে পারবো ?
আমি জানি এটা জঘন্য পাপ, কিন্তু এথেকে ফিরতে পারছি না ।।
আমি কিভাবে এ থেকে সম্পূর্ণ ফিরতে পারি ?
2 Answers
আপনি সবসময় নিজেকে বিভিন্ন কাজে ব্যাস্ত রাখার চেষ্টা করুন। সবসময় সবার সাথে খুলামেলা ভাবে চলাফিরার চেষ্টা করুন। পেশাগত/পারিবারিক কোন কাজ না থাকলে বন্ধুবান্ধব /পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন খেলা খেলতে পারেন। সবসময় ধর্মীয় জ্ঞান অর্জন করতে ব্যাস্ত থাকুন। গল্প, উপন্যাসের বই পড়ুন।
কখন খারাপ চিন্ত মাথায় আনবেন না। বিশেষ করে যখন এইসব চিন্তা আসবে তখন ভিন্ন কিছু চিন্তা করুন। কুনজরে কারো দিকে তাকাবেন না স্বাভাবিকভাবে তাকাবেন।
পাচঁ ওয়াক্ত নামাজ আদায় করুন। সৃষ্টিকর্তার কাছে গুনাহ থেকে বাচাঁর দোয়া করুন। বিশেষ করে সবসময় সৃষ্টিকর্তা তথা আখেরাতের ভয় অন্তরে লালন করুন। প্রতিদিন সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন।
আল্লাহর সামনে পড়ে যান। কেঁদে, নিজের মনকে বিগলিত করে অশ্রু ঝরান, আপনাার প্রয়োজন ও দীনতা প্রকাশ করেন। গুনাহ মাফ চান। আল্লাহর প্রতি ক্ষমাপ্রাপ্তি ও বিপদমুক্তির ব্যাপারে আশাবাদী হন।
নিজের হৃদয়ে ঈমানের বীজকে যত্ন করেন। যখন এ-বীজ অঙ্কুরিত হয়ে বেড়ে ওঠে, তখন তা দুনিয়া-আখেরাত উভয় জাহানের কামিয়াবি নিয়ে আসে। আল্লাহর প্রতি ঈমানই (আল্লাহর তাওফিকের পর) বান্দাকে হারাম কাজ থেকে বাঁচায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, “ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন অবস্থায় থাকে না
আল্লাহর রহমত ছাড়া অন্যায়-অপরাধ তথা গোনাহের কাজ থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ খালেছ বান্দা হওয়ার জন্য যেমন আল্লাহর একান্ত রহমত প্রয়োজন, ঠিক তেমনি গোনাহ তথা পাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর রহমতের বিকল্প নেই।
পাপ কাজ থেকে হিফাজত থাকার জন্য আল্লাহর কাছে দোয়ক করতে হবে। দোয়াটি হলো-উচ্চারণ : আল−-হুম্মা ইন্নি আউজুবিকা মিন মুংকারা-তিল আখলা-ক্বি ওয়াল আ’মা-লি ওয়াল আহওয়া-ই।অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে মন্দ আখলাক্ব বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা-বাসনা থেকে পানাহ চাই।’ (তিরমিজি, রিয়াদুচ ছালিহীন)
উৎস : হজরত যিয়াদ বিন ইলাকা রাদিয়াল্লাহু আনহু তাঁর চাচা কুতবা বিন মালিক হতে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শব্দাবলীসহ দোয়া করতেন- আল−-হুম্মা ইন্নি আউজুবিকা মিন মুংকারা-তিল আখলা-ক্বি ওয়াল আ’মা-লি ওয়াল আহওয়া-ই’ - ‘হে আল্লাহ! আমি তোমার কাছে মন্দ আখলাক্ব বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা-বাসনা থেকে পানাহ চাই।’সুতরাং আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো পদ্ধতিতে পাপ কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। (আমিন।)
তারপরেও যদি আপনার মনে হয় কোনো ভাবেই এই জঘন্যতম পাপ কাজ থেকে কিছুতেই ফিরে আসতে পারতেছেন না! বার বার আপনার ব্রেইন শুধু খারাপের দিকেই ধাবিত হচ্ছে এমতাবস্থায় বিলম্ব না করে অভিজ্ঞ একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রুহণ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy