1 Answers
শয়তান আদম সন্তানের তিনটি পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
১.। ইসলাম গ্রহণ করতে বাধা দিয়ে বলে: তুমি তোমার ও বাপ-দাদার ধর্ম বর্জন করো না। কিন্তু আদম সন্তান তার কথা না শুনে ইসলাম গ্রহণ করে।
২.। হিজরত করতে বাধা দিয়ে বলে: তুমি কি তোমার সম্পদ ও পরিবার ত্যাগ করবে? কিন্তু তার কথা না শুনে আদম সন্তান হিজরত করে।
৩.। জিহাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় এবং বলে: তুমি জিহাদ করবে? তোমার পরিবারকে অন্যজনে বিবাহ করে নেবে, তাহলে তোমার সম্পদ বণ্টন করে নেবে। কিন্তু আদম সন্তান তার কথা না শুনে জিহাদ করে। আল্লাহ তাআলার ওপর ওয়াজিব এ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করবেনা।
(নাসায়ী হা: ৩১৩৪, মুসনাদ আহমাদ হা: ১৫৫২৮, সহীহ)।
সুতরাং একজন মু’মিন কখনো আল্লাহ তাআলা ও তার রাসূলের ভালবাসার ওপর নিজেকে ও নিজের পিতা-মাতাসহ আত্মীয়-স্বজনকে প্রাধান্য দিতে পারে না। যদি তাদের ভালবাসা দীনের পথে চলতে ও নির্দেশ মানতে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তাহলে সে পূর্ণ মু’মিন বলে বিবেচিত হবে না।