2 Answers
এক হাদিসে নবীজী সা: বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজী খাবে, সে যেন আমাদের মসজিদের ধারের কাছেও না আসে, কেনোনা; মানুষ যেমন খারাপ গন্ধ দ্বারা কষ্ট পায়, ফেরেস্তারাও তদ্রূপ কষ্ট পায়। (সহীহ মুসলিম ১/৩৯৫)
তাহলে ভাবুন সিগারেটের দুর্গন্ধ কাঁচা পেঁয়াজ ও রসুনের চেয়েও অধিক দুর্গন্ধযুক্ত। সুতরাং এমন ব্যক্তি মসজিদে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে কুলি করে বা দাঁত মেজে মসজিদে যেতে হবে। যাতে কোনো দুর্গন্ধ না থাকে। সিগারেট এর ক্ষেত্রে ও এমন ব্যাবস্থা করতে হবে । যাতে মুখে দুর্গন্ধ না থাকে ।সিগারেট খেলে নামায হবে না–এই নিয়ে কোনো নির্ভরযোগ্য মুফতির ফতওয়া নেই। তবে বিড়ি-সিগারেট দুর্গন্ধ এবং ক্ষতিকর হবার কারণে মাকরুহ হবে। (ফাতাওয়ায়ে উসমানী-৩/৮৮-৮৯)
সিগারেটের দুর্গন্ধ কাঁচা পেঁয়াজ ও রসুনের চেয়েও অধিক দুর্গন্ধ। সুতরাং এমন ব্যক্তি মসজিদে যাওয়ার পূর্বে ভালোভাবে কুলি করে বা দাঁত মেজে মসজিদে যাবে। যাতে কোনো দুর্গন্ধ বাকি না থাকে। সিগারেট খেলে নামায হবে না–এই মর্মে কোনো নির্ভরযোগ্য মুফতির ফতওয়া নেই। তবে বিড়ি-সিগারেট দুর্গন্ধ এবং ক্ষতিকর হবার কারণে মাকরুহ। (ফাতাওয়ায়ে উসমানী-৩/৮৮-৮৯)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy