ইমকন ১ খেলে মাসিক কি অনিয়মিত হয়?
গত ১০/০৬/২০২১ ইং তারিখে আমার মাসিক হয়, ১৮/০৬/২০২১ ইং তারিখে সহবাস করি পরে ৯ ঘন্টার মধ্যে ইমকন-১ একটি সেবন করি তারপর ২৪/০৬/২০২১ ইং তারিখে সকাল থেকে রাত পর্যন্ত ব্লেডিং হয় আবার ২৫/০৬/২০২১ ইং তারিখে সন্ধ্যায় আবার ২ ঘন্টার মত ব্লিডিং হয়, তারপর বন্ধ হয়ে যায়, আজকে ১৯/০৭/২০২১ মাসিক হচ্ছে ন। প্রেগনেন্ট হওয়ার স্মভাবনা আছে কি ?, জানালে উপকৃত হব,অগ্রিম ধন্যবাদ।
1 Answers
প্রথমত আপনাকে বলি যে আপনি প্রেগন্যান্ট হবেন না বা আপনার প্রেগন্যান্ট হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই আপনি শতভাগ নিশ্চিত থাকুন। আর হ্যা ইমকন বা ইমার্জেন্সি পিল সেবনে মাসিক অনিয়মিত হয়ে থাকে ।
আসলে আপনি অনিরাপদ সময়ে মিলন করেছেন এর পর ইমার্জেন্সি পিল খেয়েছেন ।আর এই পিল সেবনের কারনে আপনার মাসিক অনিয়ম হচ্ছে। যা এই পিলের সাইট ইফেক্ট এর কারনে কারো মাসিকের তারিখ পিছিয়ে যায় আবার কারো মাসিক অস্বাভাবিক ভাবে হতে থাকে । কাজেই আপনি অপেক্ষা করুন আপনার এই অস্বাভাবিক মাসিকের রক্তপাত হন্ধ হবে। এ নিয়ে চিন্তা করবেন না। তবে এর পাশাপশি আপনার তলপেটে ব্যথা হতে পারে , মাথা ব্যথা , ক্লান্তি ভাব, বমি বমি ভাব বা বমি হতে পারে।কাজেই এসব অসহীয় হলে চিকিৎসকের কাছে যাবেন ।আপাতত অপেক্ষা করুন আপনার মাসিকের তারিখ পরিবর্তন হয়েছে আর কখন কবে কিভাবে মাসিক হবে তা বলা সম্ভব না। সুতারাং অপেক্ষা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy