2 Answers
হাদিসের ভাষ্যমতে, পুরুষদের গোঁফ চেঁছে ফেলা এবং ছোট করে রাখা উভয়ই জায়েজ। উভয় সুরতই সুন্নতে রাসূল বলে প্রমানিত। তাই একবার চেঁছে একবার ছোট করে উভয় সুন্নতের উপর আমল করা যায়।
তবে কোনটি উত্তম এ ব্যপারে মতবিরোধ আছে। এক্ষেত্রে সঠিক ফায়সালা হলো, যে ব্যক্তির গোঁফ যেভাবে কেটে রাখলে সুন্দর দেখায় সেভাবে কেটে রাখা উত্তম। তবে চল্লিশ দিনের বেশি সময় গোঁফ না কাটা মাকরুহ।
তবে নারীদের এই বিধান কি:
ফাতাওয়া আল-লাজনাহ আল-দা’ইমাহতে রয়েছে: কোনো নারী যদি ঠোঁটের উপরের, উরুর, পায়ের গোড়ালির উপরের অংশের 'হাঁটুর নিচে' এবং বাহুর লোম ফেলে দেয় তাহলে তার কোনো পাপ হবে না। এগুলো তুলে ফেলা তানাম্মুস (প্লাকিং) এর মধ্যে পড়ে না যা নিষিদ্ধ। (ফাতাওয়া আল-লাজনাহ্ আল-দা’ইমাহ্, ৫/১৯৪, ১৯৫)।
◄❖► ◄❖ আল্লাহ-ই ভাল জানেন। ❖► ◄❖►
▬▬▬▬▬▬▬ ◄❖► ▬▬▬▬▬▬▬
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy