বিসিবির কি কোন একাডেমি রয়েছে যেখান থেকে খেলে ভাল করে ধীরে ধীরে উপরে উঠা যাবে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন একাডেমি অথবা সেখানের কোন একাডেমি আছে? আমি ভর্তি হতে চাই।আমার বয়স১৭।অথবা ঢাকার কোন ক্রিকেট একাডেমিগুলো সবচেয়ে ভাল? যেখান থেকে ভাল করে ধীরে ধীরে আন্তর্জাতিক ভাবে খেলা যাবে?
2793 views

2 Answers

আবাহনী, মোহামেডান, শেখ জামাল, কলাবাগান বা এই ধরনের বড় কোনো ক্লাবে আপনি ভর্তি হতে পারেন। অথবা এই সব ক্লাবের আওতায় যেই সব ক্লাব কোচিং করায় আপনি সেখানে ভর্তি হতে পারেন। এই সব ক্লাবে ভালো করে নির্বাচকদের দৃষ্টি আকার্ষণ করতে পারলে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও পেতে পারেন।

2793 views Answered

বিকেএসপি অর্থ্যাৎ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিক্ষা দিয়ে দেখুন। ঠিকতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশ টিমের প্রায় সব খেলোয়াড় ই বিকেএসপি থেকে এসেছে।

2793 views Answered

Related Questions

Next steps