হাটুতে পানি জমেছে। ভাল চিকিৎসক এর সন্ধান দেন প্লিজ। ব্যাখ্যা পরে পরামর্শ দেন।অনেক বিপদে আছি?
1 Answers
প্রথমেই আমি আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রশ্নটি ভুলবশত লুক্কায়িত করার জন্য,এটি হয়তো ফোনের টাচ সমস্যার কারণে হয়েছে।আমি দুঃখিত। এবার আসি উত্তরের ব্যাপারে।আপনার এই সমস্যাটি অস্টিওআর্থাইটিস বা হাড়ের ক্ষয়রোগ থেকেও হতে পারে।আবার রিউমাটয়েড় আর্থাইটিস, টিউবারকোলোসিস,হিমোফেলিয়া থেকেও হতে পারে।তবে রক্তে আমিষের মাত্রা কমে গেলে কিংবা থাইরয়েড হরমোনের মাত্রা শরীরে কমে গেলেও এই সমস্যাটি হবার সম্ভাবনা প্রচুর।আপনি একজন অভিজ্ঞ মেডিসিন, অর্থোপেডিক, রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।তবে প্রাথমিকভাবে আপনি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান,তিনি আপনাকে প্রয়োজন বোধে অন্য বিভাগে রেফার করবেন।এসব ক্ষেত্রে CBC, Urine R/E, বুকের X-ray, ইসিজি, হরমোন, পেটের আলট্রাসনোগ্রাম, হার্টের ইকো-কার্ডিওগ্রাম ইত্যাদি টেস্টের প্রয়োজন হয়।এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে কোনোপ্রকার সাহায্য করবেনা আমি নিশ্চিত। তবে আপনি অবশ্যই আরোগ্যলাভ করবেন (ইনশাআল্লাহ)। আপনি ঢাকা স্কয়ার হাসপাতালেও দেখাতে পারেন।আপনি স্কয়ার হাসপাতালের ডঃ জুবায়ের আহমেদ এর কাছে যান, ইনশাআল্লাহ তিনি আপনাকে রোগ নিরাময়ের পথ দেখিয়ে দিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy