বাংলাদেশের স্বাধিনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে কোন কোন দেশ অবস্থান নিয়েছিল?
উল্লেখযোগ্য দেশের নাম ও তাদের ভূমিকা আলোচনা করুন।
1 Answers
ভারত, সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া), ভুটান, মিসর প্রভৃতি দেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে।
ভারত: প্রায় এক কোটি শরনার্থীকে আশ্রয় দান, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান, মুক্তিযুদ্ধে সেনা সহায়তা দেয়। ৩থেকে ১৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে।
রাশিয়া:চট্টগ্রাম বন্দর থেকে মাইন ও ধ্বংসাবশেষ অপসারণে রাশিয়ার অনেককে জীবন দিতে হয়েছে। চীন ও পাকিস্তান যাতে বাংলাদেশের যুদ্ধের মাধ্যমে কোনো সুবিধা ভোগ না করে সেটিও সুনিশ্চিত করে
ভুটান: ১৯৭১ এর ৩ ডিসেম্বর সর্বপ্রথম ভুটান স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। সেখানকার সাধারণ মানুষও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে
মিশর: মুসলিম ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে মিসর প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে
এছাড়াও ইংল্যান্ড মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অন্যতম বন্ধু ছিল। নিরাপত্তা পরিষদে ভোটদানে বিরত থেকে তারা বাংলাদেশ কে সহায়তা করে। এর পাশাপাশি কিউবা, পোল্যান্ড, হাঙ্গেরি, পূর্ব জার্মান, যুগোস্লাভিয়া, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন প্রদর্শন করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy