1 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

আসলে ওসব স্টাম্প। আর স্টাম্প এ ৪০/৫০/১০০/২০০/১৫০ ++ লেখা থাকে আর যে স্টাম্প এ যত টাকা লেখা থাকে ঐ স্টাম্প এর তত দাম। স্টাম্প এ ১০০ টাকা লেখা থাকলে ওই স্টাম্প এর দাম ১০০ টাকা।আর এই স্টাম্প এর মুল্য ভেদেই দলিল তৈরি করা হয়।তবে কোন দলিলে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে তা হলো

  •  রাজউকের প্লট ও ট্যাক্সের দলিলের জন্য মোট মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প;
  • ট্রাস্ট ডিড ক্যাপিটাল দলিলের মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প;
  • অছিয়তনামার কপির জন্য ৩০ টাকার স্ট্যাম্প;
  • নকলের কবলা, বন্ড, বণ্টননামা, সার্টিফায়েড কপির দলিলের জন্য ৫০ টাকার স্ট্যাম্প;
  • অনুলিপি, খাস-মোক্তারনামা দলিলের জন্য ১০০ টাকার স্ট্যাম্প;
  • হলফনামা, বায়নার হলফনামা, হেবার ঘোষণাপত্র, না দাবি পত্র, বাতিলকরণ দলিলের জন্য ২০০ টাকার স্ট্যাম্প;
  • চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বায়নানামার দলিল, মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট, রিডেম্পশন, সোলেনামা বা আপসনামার দলিলের জন্য ৩০০ টাকার স্ট্যাম্প;আমমোক্তারনামা দলিল ও সাফকবলা দলিলের জন্য ৪০০ টাকার স্ট্যাম্প;
  • তালাকের হলফনামার দলিলের জন্য ৫০০ টাকার স্ট্যাম্প;
  • অংশীদারি দলিলের জন্য ২ হাজার টাকার স্ট্যাম্প;
আশা করি বুঝতে পারছেন। 
2533 views

Related Questions