2 Answers
সত্য কোনো দিন গোপন থাকে না। কারণ সত্য ব্যক্তি নিজের সমাজের এবং রাষ্ট্রের জন্য সত্যবাদিতার বীজ বপন করতে পারে।
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্বঃ
ক) প্রার্থনাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে মন পবিত্র রেখে।
খ) চিন্তা ও কাজের মাধ্যমে সত্যবাদিতা প্রকাশ করে।
গ) ঘরে-বাইরে সব সময় সত্য কথা বলে।
ঘ) নিত্যপ্রয়োজনীয় লেনদেনে সততার প্রমাণ দিয়ে।
ঙ) নিজের যেকোনো দোষ অকপটে স্বীকার করে।
চ) সমাজের সবার সাথে সুন্দর আচরণ করে।
ছ) সমাজে সত্য প্রতিষ্ঠা করার জন্য বিরামহীনভাবে কাজ করার মাধ্যমে।
জ) রাষ্ট্রের কোনো কাজে ঘুষ বা কমিশন দেওয়া ও নেওয়া থেকে বিরত থেকে।
ঝ) সৎ জীবিকা দ্বারা সংসার চালনা করে।
ঞ) রাষ্ট্রের নিয়মকানুন মেনে সবকিছূতে সত্য স্থাপনে আগ্রহী হয়ে ।
( ©Class Six- Christian- নবম অধ্যায়)
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব অপরিসীম কারণ মিথ্যাকে বলা হয় সকল পাপের মূল। জীবনের প্রতিটা ক্ষেত্রে সত্যবাদিতার গুরুত্ব অপরিসীম কারণ একটি মিথ্যা হাজার ও মিথ্যার জন্ম দেয় আর প্রতিটা মিথ্যা অন্যায় পথে ধাবিত করে। এভাবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অন্যায় অপরাধ ভরে যায়। তাই এভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে সুখ শান্তি নষ্ট হয় । সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটা ক্ষেত্রে সত্যবাদিতার গুরুত্ব অপরিসীম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy