3 Answers

ত্বকের জন্য উপকারী খাবার: ত্বক সুস্থ্য সুন্দর স্নিগ্ধ রাখতে সাধারনত ভিটামিন 'এ' 'ই' যুক্ত খাবার ভাল।

অন্যন্য আরও কিছু উপকারী খাবার রয়েছে। তবে তেলে ভাজা খাবার যেমন পেয়াজু সিংড়া বা কড়া করে মাছ ভাজা খাবার ভাল নয়। গুরুপাক ভোনা খাবারও ত্বকের জন্য ভাল নয়।

ত্বকের জন্য উপকারী কিছু খাবার হচ্ছে

মিষ্টি কুমড়া, গাজর, পাকা পেপে, সিম, বরবটি, কচুশাক, কচুর লতি, টমেটো, শসা বা খিরাই, সামুদ্রিক যেকোন মাছ, মলা ঢেলা মাছ, ডিমের কুসুম(কড়া ভাজা নয়) হাস মুরগি বা গরু ছাগলের কলিজা, তিতা শাক যেমন ব্রাম্মী শাক(পাবেন কিনা জানিনা) ঘি-কাঞ্চন শাক (বাজারে পাওয়া যায়) লাল শাক, লাউ, ইত্যাদি।

তবে প্রতিদিন একটি না হোক সপ্তাহে দুই তিনটি গাজর খাওয়া ত্বকের জন্য খুবই ভাল। এছাড়া পাকা পেপে, খিরাই ও যথেষ্ট পানি খেতে হবে। এই কয়েকটিই অন্য সবগুলোর চেয়েও বেশি উপকারী।

2602 views Answered

প্রতিদিন প্রচুর পানি পান করুন। খাবারের সময়টা প্রতিদিন নির্দিষ্ট রাখার চেষ্টা করুন। খাবারের তালিকায় যেন প্রতিদিন অন্তত দু’টি করে ফল থাকে। কিছু শরীরচর্চা করুন, মন ভালো রাখুন। কারণ স্ট্রেসের ছাপ সহজেই পড়বে আপনার চেহারায়। এর পাশাপাশি খাবারের তালিকায় যোগ করুন এই খাবারগুলো-


বিভিন্নরকম মাছ খেতে ভালোবাসেন নিশ্চয়ই? মাছে, বিশেষ করে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। তাই ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এই ফ্যাটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মাছের তেলও খেতে পারেন। কারণ ত্বক সুন্দর করতে মাছের তেলও দারুণ উপকারী।


শসায় প্রচুর পানি থাকে, সেইসঙ্গে থাকে ভিটামিন এ, সি, কে, ফোলেট, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ইত্যাদি খনিজ। শসা খেলে আপনার শরীর ভিতর থেকে আর্দ্র থাকে, পাশাপাশি ফেসমাস্কের উপাদান হিসেবেও এটি ব্যবহার করতে পারেন।


আপনার ত্বক কি রুক্ষ? তাহলে প্রত্যেকদিনের খাদ্যতালিকায় বাদাম থাকা একান্ত প্রয়োজনীয়। প্রতিদিন ঠিক কতটা বাদাম আপনি খেতে পারবেন, সেই হিসাবটা পুষ্টিবিদের কাছ থেকে জেনে নিতে হবে।


প্রতিদিন ডিম খাওয়ার অভ্যাস নেই? জানেন, কী ভুল করছেন! প্রতিদিন সকালের নাস্তায় অন্তত দুটি ডিম সেদ্ধ করে খান, মাসখানেকের মধ্যেই আপনার ত্বকে ঝলমল করবে। কুসুম ফেলবেন না একেবারেই, কারণ এর মধ্যেই ফ্যাটের ভাগ সবচেয়ে বেশি। ফেসপ্যাকেও ডিমের কুসুম ব্যবহার করতে পারেন।


প্রতিদিন অন্তত এক পদের শাক যেন পাতে থাকে। কারণ শাকের রয়েছে অসংখ্য উপকারিতা। যেকোনো সবুজ শাক ভালো করে ধুয়ে নিয়মিত খাওয়া উচিত। শাকের পুষ্টিগুণ আপনার ত্বককেও সুস্থ রাখতে সাহায্য করে।

2602 views Answered

আপনার ত্বক ভালো রাখার জন্য আপনি দই খেতে পারেন। দইয়ে এক প্রকার ল্যাকটিক অ্যাসিড থাকে। যা আপনার ত্বক ভালো রাখবে। আরো জানতে 

2602 views Answered

Related Questions

Next steps