1 Answers
ই-কমার্স হলো ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে ওয়েব ও ইলেক্ট্রনিক ডাটা আদান-প্রদানের মাধ্যমে সকল প্রকারের ভৌত এবং ডিজিটাল পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় করাকে বোঝায়। এটি মূলত অনলাইনে ব্যবসা পরিচালনার একটি আধুনিক ডিজিটাল মাধ্যম, যা সরকারের বিভিন্ন ক্ষেত্রসমূহের মধ্যে সমন্বয় সাধন, ব্যবসায়িক লেনদেন ও যোগাযোগ সহজীকরণ এবং সারাদেশে ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ক্রমবিকাশমান বিশ্বায়ন প্রক্রিয়ার কারণে ই-কমার্সের পরিধি এবং জনপ্রিয়তা বিশ্বব্যাপী বেড়ে চলেছে।
বাংলাদেশে প্রেক্ষাপটে ই কমার্সের ভূমিকার ফলে
ই-কমার্স খাতের উল্লেখযোগ্য ইতিবাচক দিকগুলো হলো-
ক) আন্তর্জাতিক মূল্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ততা হওয়ার সুযোগ সৃষ্টি;
খ) বিশাল বাজারে প্রবেশ ও গবেষণার অবাধ সুযোগ সৃষ্টি;
গ) অভ্যন্তরীণ বাজারের দক্ষতা উন্নয়ন ও বৃদ্ধি;
ঘ) সহজ ও স্বল্প লেনদেন ব্যয়;
ঙ) নতুন রপ্তানী বাজার সৃষ্টি ও রপ্তানী আয় বৃদ্ধি;
চ) এসএমইসহ চাহিদাভিত্তিক নতুন শিল্পায়ন;
ছ) ক্ষেত্রভিত্তিক নতুন ব্যবসায়ী উদ্যোক্তা সৃষ্টি;
জ) অধিকতর নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি;