মিয়োসিস কোষ বিভাজন কে হ্রাস মূলক বিভাজন বলা হয় কেন?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2876 views

4 Answers

মিয়োসিস কোষ বিভাজনঃ যে প্রক্রিয়ায় একটি জনন মাতৃকোষ বিভিন্ন ধাপে বিভাজিত হয়ে ৪টি নতুন আপত্য কোষে পরিণত হয় তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে।

হ্রাসমূলক বিভাজন বলার কারনঃ হ্রাস অর্থ কম বা কমে যাওয়া। মিয়োসিস কোষ বিভাজনের সময় জনন মাতৃকোষটি বিভাজিত হয়ে যে ৪টি আপত্য কোষে পরিণত হয় সেই নতুন কোষে ক্রোমোসোম(ক্রোমোজম) সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। যেহেতু মাতৃ কোষে যে সংখ্যা থাকে তার চেয়ে অর্ধেক কমে যায় নতুন আপত্য কোষে তাই একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। 


এখানে উত্তরটি পাওয়া যাবে।

2876 views Answered

মিয়ােসিস বিভাজনে নিউক্লিয়াসের দুবার কিন্তু ক্রোমােজোমের একবার বিভাজন ঘটে, তাই ক্রোমােজোমের সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেকে পরিণত হয়! ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে মিয়োসিস কে হ্রাস মূলক বিভাজন বলাহয়....


2876 views Answered

 হ্রাসমূলক  বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পর পর দুবার বিভাজিত হয় কিন্তু ক্রমোজমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাকে মিয়োসিস বলে।

2876 views Answered

মিয়ােসিস বিভাজনে নিউক্লিয়াসের দুবার কিন্তু ক্রোমােজোমের একবার বিভাজন ঘটে, তাই ক্রোমােজোমের সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেকে পরিণত হয়! ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় বলে মিয়োসিস কে হ্রাস মূলক বিভাজন বলাহয়

2876 views Answered

Next steps