1 Answers
মাইটোসিস কোষ বিভাজনের ধাপ বা পর্যায়ের বর্ণনাঃ-
প্রোফেজ ধাপঃ-
১। এটি মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোসোম থেকে পানি হ্রাস পেতে থাকে।
২। ক্রোমোসোমগুলো সংকুচিত হয়ে মোটা ও খাটো হতে থাকে। তখন মাইক্রোস্কোপে দৃষ্টিগোচর হয়।
৩। ক্রোমোসোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতিত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। এদেরকে সিস্টার ক্রোমাটিড বলে।
প্রো-মেটাফেজ ধাপঃ-
১। এ পর্যায়ে উদ্ভিদ কোষে কতকগুলো তন্তুময় প্রোটিনের সমণ্বয়ে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়।
২। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। এর মধ্যে কিছু তন্তুর এক এক প্রান্ত দুই মেরুতে যুক্ত এবং মাঝখানে বা বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার এর সাথে একই রেখায় যুক্ত থাকে। এই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত তন্তুগুলোকে ট্রাকশন বা আকর্ষন তন্তু বলে।
৩। এ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। ৪। প্রাণিকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়না, এর বদলে সেন্ট্রিওল দ্বিধা-বিভক্ত হয়ে দুই মেরুতে অবস্থান করে এবং এস্টার রশ্মি বিচ্ছুরন করে।
মেটাফেজ ধাপঃ-
১। এ পর্যায়ে সকল ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে।
২। প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ও ট্রাকশন তন্তুর সাথে যুক্ত থাকে এবং ক্রোমাটিড গুলো মেরুমুখী হয়ে অবস্থান করে।
৩। এ পর্যায়ে ক্রোমোসোম গুলো সর্বাধিক মোটা ও খাট হয় । ক্রোমাটিড গুলোর আকর্ষন কমে যায় এবং বিকর্ষন শুরু হয়।
৪। এ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।
এনাফেজ ধাপঃ-
১। প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার দু ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এই প্রতিটি ক্রোমাটিডকে আপত্য ক্রোমোসোম বলে। এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে।
২। আপত্য ক্রোমোসোম গুলোর সেন্ট্রোমিয়ার মেরুমুখী হয়ে ট্রাকশন তন্তুর আকর্ষনে মেরুর দিকে চলন শুরু করে। অর্থাৎ ক্রোমোসোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে বাকী অর্ধেক অপর মেরুর দিকে যেতে থাকে।
৩। আপত্য ক্রোমোসোম গুলোর মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং ক্রোমাটিড বাহুগুলো অনুগামী হয়।
৪। এই অবস্থায় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমগুলো ইংরেজী V, L, J, i অক্ষরের মত দেখায়।
টেলোফেজ ধাপঃ-
১। ক্রোমোসোমগুলো দুই মেরুতে পৌছে অবস্থান করে এবং প্রোফেজ এর বিপরীত প্রক্রিয়া ঘটা শুরু হয়।
২। ক্রোমোসোমগুলো পানি শোষন করতে থাকে এবং সরু ও লম্বা হয়ে প্যাচ খেয়ে কুন্ডলী পাকাতে থাকে।
৩। কুন্ডলীত ক্রোমোজমের মধ্যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন ঘঠিত হতে থাকে।
৪। স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়। প্লাজমামেমব্রেন মাঝ বরাবর সংকুচিত হয়ে সাইটোপ্লাজনসহ অন্যন্য অঙ্গাণুগুলোকে দুই ভাগে বিভক্ত করে কোষপ্লেট গঠন করে। ফলে দুটি আপত্য কোষের সৃষ্টি হয়।
এভাবে মূলত মাইটোসিস কোষ বিভাজনের ৫ টি পর্যায় শেষে মাতৃকোষটি দুটি আপত্য কোষে পরিণত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy