জীবনের প্রথম ১২ দিন যাবত পেট সমস্যা?

আমার ১২ দিন যাবত পায়খানা কখন ও নরম হয়, কখনও শক্ত হয় আবার কখনও কসা। ক্লিয়ার হচ্ছে না। মিল্ক অব ম্যাগনেশিয়া খেলাম তাও সমস্যা সমাধান হচ্ছে  না। গ্যাসের ট্যাবলেট খেলাম তাও সমাধান পাচ্ছি না। পেট নিয়ে অশান্তির মধ্যে আছি। কি করব??? কোন এন্টিবায়োটিক আছে যে পেট কে এই সমস্যা থেকে মুক্তি দিবে। পানি প্রতিদিন ৩ লিটার খাচ্ছি, তাও নরমাল পায়খানা হচ্ছে না। পেট ফুলা???? কি করব????

2164 views

2 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

আপনার সমস্যাটি কোষ্ঠকাঠিন্য জন্য বৃদ্ধি পেয়েছে তবে কোষ্ঠকাঠিন্য মুলত চর্বিযুক্ত খাবার,তেলের খাবার  এর কারনেই হয় এছাড়াও অন্যান্য কারন রয়েছে। যাইহোক আপনি যে সিরাপ টি খেয়েছেন সেটা মুলত কোষ্ঠকাঠিন্য কাজ করবে ও গ্যাস্ট্রিক এর ও কাজে আসবে তবে যেহেতু এটাতেও আপনার ফলাফল হয় নি সেক্ষেত্রে আপনাকে কিছু ঔষধ দিচ্ছি আপনি প্লিজ এর ডোজ সম্পূর্ন করবেন আশা করি দ্রুত সমাধান পাবেন।

  • Tab. Pantonix20mg 1+0+1 খাবার আগে।
  • Omidon 10mg 1+1+1 খাবার আগে।
  • Alve 60mg 1+0+1 খাবার পর।
উক্ত ঔষধ গুলো ৭ দিন খাবেন নিয়মিতভাবে। এবং তেলের খাবার, বাশি খাবার, খোলা খাবার,চর্বিযুক্ত খাবার এসব খাবেন না। আশা করি সুস্থ্য হবেন।
ধন্যবাদ। 
2164 views Answered

আপনার খাদ্যভাস চেঞ্জ করতে হবে। এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। মূলত খাদ্যের কারণে এমন টা হয়ে থাকে। যখন আমাদের ডাইজেস্টটিভ সিস্টেম ভালো ভাবে কাজ না করে তখন আমাদের নানা রকম সমস্যা দেখা দেয়। আপনি খাদ্যভাস চেঞ্জ করুন, চেষ্টা করুন দিনে ১০/১২ গ্লাস পানি পান করতে। পানি পান করলে তা আপনার খাদ্য হজমে সাহায্য করবে। 

খাদ্যভাস চেঞ্জঃ 

  • মাছ,মাংশ একটু কম খাবেন। তবে আমিষের অভাব জেন না হয় সে দিক টা খেয়াল রাখতে হবে। 
  • পেট পূরে খাওয়া যাবে না। আমরা অনেকেই আছি পছন্দের খাবার পেলে পেট ভর্তি করে খেয়ে নিয়, খাওয়ার পর আনিজি ফিল করি। 
  • খাবারের আগে ২/১ গ্লাস পানি পান করা। আমাদের Stomach এ এক ধরণের এসিড আছে যা আমাদের খাদ্য হজমে সাহায্য করে।      পানি পান করার ফলে কাজ টি বেশি সহজ হবে Stomach এর জন্য। 
  • আঁশ জাতীয় খাবার কম খাওয়া। 
  • সবজি বেশি বেশি খাওয়া। এবং ভাতের পরিমাণ টা কম নেওয়া। 
  • একটু হাটাহাটি করা। বিশেষ করে খাবার খাওয়ার পর। 
  • সকাল বেলা ঘুম থেকে উঠে ২/১ গ্লাস পানি পান করা। 
  • সহজে হমজ হয় এই জাতীয় খাদ্য গুলা খাওয়ার চেষ্টা করতে হবে। 

সব কিছুর জন্য মেডিসিন প্রয়োজন হয় না। কিছু কিছু সমস্যা প্রাকৃতিক ভাবে সমাধান করা যায়। যদি সঠিক নিয়ম টা জানা থাকে। উপরে যে যে পয়েন্ট গুলা দেখানো হয়েছে সে গুলা মেনে চলার চেষ্টা করুন আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ইন শা আল্লাহ্।                   

2164 views Answered

Related Questions

Next steps