মহিলারা কি লুঙ্গি পরতে পারবে?
ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের চট্টগ্রামের স্থানীয় মা, খালারা, পারার মহিলারা পুকুরে গোসল করার সময় লুঙ্গি পরত। এখন অনেকে বাথরুমে গোসল করলেও লুঙ্গি পরেই গোসল করে। আবার ঘরে যখন গরমে অস্বস্তি হয় তখনও অনেকে লুঙ্গি পরে থাকেন। আমি নিজেও ব্যাবহার করি। তবে বাসায় যখন শুধু স্বামী থাকে বা কেও থাকে না তখন। আমার স্বামীও আমাকে সবসময় বাসায় শুধু লুঙ্গি পরে থাকতেই বলে। কিছুদিন আগে শুনলাম মহিলারা পুরুষের পোশাক পরলে গুনাহ। আবার আরেক জায়গায় দেখলাম মহানবি (সঃ) এর পবিত্র স্ত্রীগণ আর অনেক মহিলা সাহাবীরাও লুঙ্গি ব্যাবহার করতেন।
এই ব্যাপারে স্পষ্ট জানতে চাই। মহিলারা কি লুঙ্গি পরতে পারবে?
3 Answers
মহিলারা লুঙ্গি পড়তে পারবে না। কেননা লুঙ্গি পুরুষদের পোশাক বলে বিবেচিত হয়।আর যা পুরুষদের পোশাক হিসেবে পরিচিত,এমন পোশাক মহিলারা পড়তে পারবে না।
পুরুষরা নারীদের এবং নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করা/পোশাক পরিধান করা ইসলাম ধর্মমতে হারাম।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পুরুষের পোশাক নারীর পরা কিংবা নারীর পোশাক পুরুষের পরা হারাম। শুধু হারাম নয়, অভিশপ্ত কাজ। রাসূল (সা.)-এর একটি হাদিস ইমাম তিরমিজি তাঁর সুনানের মধ্যে বর্ণনা করেন, ‘যেসব নারী পুরুষের মতো পোশাক পরে অথবা যেসব পুরুষ নারীদের মতো পোশাক পরে, তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের লা’নাত, অভিশাপ।’ এরা অভিশপ্ত কাজে লিপ্ত রয়েছে, এটি হারাম এবং অভিশপ্ত কাজ। হারাম ও অভিশপ্ত কাজ যেগুলো রয়েছে, সেগুলো বড় কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। তাই এই কাজ কোনোভাবেই জায়েজ নয়। কোনো সমাজের মধ্যে যদি পুরুষদের সুনির্দিষ্ট পোশাক প্রমাণিত হয়, আবার নারীদের সুনির্দিষ্ট পোশাক প্রমাণিত হয়, তাহলে পুরুষ কোনোভাবেই নারীদের সেই পোশাক পরতে পারবে না। আবার নারীরা পুরুষদের সেই পোশাক কোনোভাবেই পরতে পারবে না।
আশা করি বুঝতে পারছেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy