বৈদ্যুতিক শর্ট নিয়ে প্রশ্ন?
ধরুন আমার শরীরের সঙ্গে মাটির কোনো স্পর্শ নেই ৷ এখন কালো তার হাত দিয়ে ধরলে শর্ট করবে? (জাস্ট জানার জন্য বল্লাম)
1 Answers
উত্তরটি বেশ জটিল। এখানে কয়েকটি শর্ত জড়িত।
১। বর্তনী সংযোগ স্টান্ডার্ড হতে হবে। এর মানে হচ্ছে সাধারণ ভাবে লাল তার হচ্ছে ফেজ, এতে বিদ্যুৎ থাকে। কালো তার হচ্ছে আর্থ যেটি বর্তনী পূর্ণ করে। এর সাথে নিউট্রাল তারও যুক্ত থাকে(আর্থ আর নিউট্রাল তার প্রায় একই কাজ করলেও টেকনিক্যালি একটু পার্থক্য আছে)। কাজেই এমনটি হলে সাধারন ভাবে শক(শর্ট নয়) লাগেনা। কিন্তু অনেকেই কেবল ঘাটতি পড়লে লালের জায়গায় কালো তার দিয়া শর্টে কাজ সেরে দেয়, বা অনেকে নিজেরাই মিস্ত্রি কাজ করে এমন উলটা পালটা কেবল দেয় সেক্ষেত্রে শক লাগবে। তবে আপনি মাটির সংযোগে না থাকায় প্রাণঘাতি বড় শক লাগার সম্ভাবনা কম। তবে বড় সড় একটা ধাক্কা খেতেই পারেন।
২। ধরি বর্তনী স্টান্ডার্ড। এখন আপনি যে কালো তারে হাত দিবেন সেটি কোন রকম সুইচ ফিউজ বা কাটা ছেড়া না হয়ে আর্থ সংযোগে থাকে তাহলে শক করবেনা। কিন্তু ধরুন ফেজ থেকে বালব হোল্ডারে ডাইরেক্ট লাল তার গেল। হোল্ডারের অপরটি কাল তার সুইচে আসলো। এই কালো তারে হাত দিলে অবশ্যই শক লাগবে যদি হোল্ডারে বালব লাগানো থাকে। হোল্ডার ফাকা থাকলে শক লাগেনা কিন্তু সামান্য আবেশ লাগতে পারে কোন কোন ক্ষেত্রে।
৩। ধরুন যে কালো তারে হাত দিবেন ঐ তারের ফেজ লাইনের দিকে অনেক ডিভাইস চালু আছে। এবং আপনি যে অংশে হাত দিবেন সেই অংশের পরে আর্থ সংযোগের দিকে তার যদি সরু বা চিকন হয় তাহলে শক খাওয়ার সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে জোরালো শক লাগেনা, সামান্য ধাক্কা দেয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy