1 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

DUB ( Dysfunctional Uterine Bleeding ) হচ্ছে মাসিক অনিয়মিত বা অস্বাভাবিক হয়ে যাওয়া যা যেকোনো এক পর্যায়ে সকল নারীর ক্ষেত্রেই এক বা আধাধিক বার সম্মুখীন হতে হয়। এতে ভয়ের কিছু নেই। এটি সাধারণত মাসিক শুরু হওয়ার পর পর অর্থাৎ বয়োসন্ধি কালে ও মাসিক বন্ধ হয়ে যাবার ঠিক পূর্ব সময়কালে -রজোবন্ধ -এর সময়ে হয়। তবে বিভিন্ন কারণে এর বেতিক্রম হতে পারে। এই সমস্যা যাই হয় তাহলো নিয়মিত মাসিক চক্রের বহির্ভূত রক্ত পত্ বা মাসিক হয়ে যাওয়া। নিয়মিত মাসিক চক্রটি হচ্ছে ২৩-৩৫ দিনের এবং তা ৩-৭ দিন স্থায়ী হয়ে থাকে। যদি কোনো কারণে আগেই বা পরে অথবা এই মাসিক চক্রের মধ্বর্তী সময়ে মাসিক হয়ে যায়, খুব বেশি দিন ব্লিডিং হলে অথবা স্পটটিং -খুব কম রক্তপাত যা বাদামি /গোলাপি রঙের অর্থাৎ মাসিকের রক্তের থেকে হালকা রক্তপাত ও তরল হতে পারে তখন এটি DUB হিসেবে গণনা হয়।

সাধারণতো যেকারণে হয় তা হলো বয়োসন্ধি ও রজবন্ধী কালের হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের বিভন্ন তারতম্যের জন্য হয়ে থাকে। স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া তে মাসিক নিয়মিত হতে ২৫ বছর পর্যন্ত সময় লেগে থাকে। তাই এই সময় পর্যন্ত অন্য কোনো উপসর্গ না দেখা দিলে ভয়ের কিছু নেই এটি হরমোনাল কারণে হয় যা হরমোন ব্যালান্স এর সাথে সাথে সমন্বিত হয়ে যায়।

এছাড়া যেসকল উপসর্গের জন্ হতে পারে তা হলো -

  • ১. পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম
  • ২. ইউটেরিনে পলিপ ও ফাইব্রয়েড
  • ৩. এন্ডোমেট্রিওসিস
  • ৪. সেক্সচুয়াল্লি ট্রান্সমিটেড ডিসিস

তাই যদি সহবাসের সময় কনডম বেবহার সেক্সচুয়াল্লি ট্রান্সমিটেড ডিসিসি হতে প্রতিরোধ করে থাকবে। এটি সবচেয়ে সহজ ও নিরাপদ জনক।

যেসকল লক্ষনগুলো দেখা দেয় -

  • ১. মাসিক ২৩ দিনের পূর্বেই হয়ে যাওয়া ও তারিখমতন না হওয়া।
  • ২. অতিরিক্ত রক্তপাত
  • ৩. মাসিকের পরে হটাৎ করে কোনো দিন ২-৩ দিন অল্প রক্তপাত হয়ে জ্বা যোনিপথ হতে।
  • ৪. স্তন এ বেথা।
  • ৫. শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া , খুব বেশি ফ্যাকাশে দেখা যাওয়া ( Anaemia )।

যেসকল পরীক্ষা নিরীক্ষা সাধারণত করা হয় -

তলপেটের আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা ও প্রয়োজন বোধে এন্ডমেট্রিয়াল বায়োপসি।

এটি সাধারণত উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক হরমোনাল কারণে হলে তা হোমর্মোনাল পিলস এর দ্বারা ব্যালান্স করার মাদ্ধমে মাসিক চক্র নিয়মিত করা হয়ে থাকে।

আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।

আর কোন প্রশ্ন থাকলে বিস্ময়ে জানাবেন।

ধন্যবাদ। 

2439 views

Related Questions