যৌন উত্তেজিত হলে যে একধরনের পিচ্ছিল পদার্থ বের হয় সেটা কি নাপাক..?

যৌন উত্তেজিত হলে যে একধরনের পিচ্ছিল পদার্থ বের হয় সেটা কি নাপাক....যদি বীর্য বের না হয় শুধু পদার্থ বা কামরস বের হয় তাহলে কি গোসল ফরজ হবে। দলিল সহ দিবেন। ধন্যবাদ।

2486 views

1 Answers

না এতে গোসল ফরজ হবে না।যেখানে কামরস লেগেছে শুধু ঐ অংশটুকু ভালো করে পরিস্কার করলেই হবে, সাহল ইবনু হুসাইফ রাযি. হতে বর্ণিত, তিনি বলেছেন, আমার অত্যধিক মযী নির্গত হত তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করি তিনি বলেন, মযী বের হওয়ার পর অযু করাই যথেষ্ট। তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ্! আমার কাপড়ে মযী লাগলে কি করব? তিনি বলেন, কাপড়ের যে যে স্থানে মযীর নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থান ধুয়ে নিবে, যাতে তা দূরীভূত হয়। (আবু দাউদ ২১০)

ধন্যবাদ। 

2486 views Answered

Related Questions

পাক-নাপাক?
2 Answers 2531 Views

Next steps