পৃথিবী যদি আরো জোরে ঘুরতো!!

পৃথিবী যদি আরো জোরে ঘুরতো!!

পৃথিবীটা যদি আরও বেশি জোরে ঘুরতো…

 

আমরা আজ ঘরে বসে বসে টেলিভিশন দেখছি কিংবা চেয়ারে বসে বসে এইচ জি ওয়েলস এর সায়েন্স ফিকশন পড়ছি । এই বসে থাকার সময় আমরা কি স্থির আছি ? না। আমরা তো আদৌ স্থির নই ! কখনোই আমরা স্থির থাকি না ।

 

পৃথিবীটা ঘুরছে সূর্যের চারপাশে । পৃথিবী সূর্যের চারিদিকে প্রতি ঘণ্টায় প্রায় এক লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে । সেই হিসেবে প্রতি সেকেন্ডে প্রায় সাতাশ হাজার কিলোমিটার পথ যায় । পৃথিবী চলছে এই বিপুল বেগে আর আমরাও আছি পৃথিবীতে । তাই আমরাও প্রতি ঘণ্টায় লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি । স্থির নই কেহই । এখন এখানে কথা জাগে পৃথিবী তো সূর্যের চারপাশে ছুটছে বৃত্তাকারে । সাথে সাথে পৃথিবী নিজের অক্ষেও ঘুরছে প্রতিনিয়ত । যদি আমরা ছুটেই চলি তবে তো কৌণিক গতিবেগের কারণে আমরা বাইরের দিকে ছিটকে পড়তাম । হারিয়ে যেতাম অনন্ত মহাশূন্যে । তারপরও যাই না কেন ? এই না যাবার কারণ হল অভিকর্ষ ।

 

অভিকর্ষ বল প্রতিনিয়ত আমাদের উপর প্রযুক্ত হচ্ছে । পৃথিবী তার অভিকর্ষ বল দিয়ে আমাদের টেনে রাখছে মাটির সাথে । পৃথিবীর অভিকর্ষ বল আর ঘূর্ণন বলে কাটাকাটি হয়ে যায় পরস্পর । তাতেই আমরা হাড়িয়ে যাই না মহাশূন্যে । অভিকর্ষ বল কতটাই না দরকারি আমাদের জন্য ।

 

আমরা আরেকটা জিনিস দেখতে পারি ,- পৃথিবীর এই ঘূর্ণন যদি ৫০ গুন বাড়িয়ে দেয়া যেত তবে দেখা যেত মানুষ সহ অন্য কোনো কিছুই মাটিতে আর থাকতে পারছে না । তখন এই ৫০ গুন বিপুল ঘূর্ণন বেগের সাথে অভিকর্ষ বল কাটাকাটি করে কুলিয়ে ওঠতে পারতো না । পৃথিবী পৃষ্ঠে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ বল না থাকায় হাড়িয়ে যেত শূন্যে।

 

আবার অভিকর্ষও যদি বেড়ে যেত কয়েক গুন তবেও দেখা যেত হরেক ঝামেলা । যদি অভিকর্ষ দুই গুন বেড়ে যায় তবে প্রত্যেকটা মানুষের ওজন হয়ে যাবে তার ওজনের দ্বিগুণ ।

 

সহজ কথায় প্রত্যেককে তার নিজের ওজনের সমান ওজন বয়ে চলতে হবে সবসময় । যদি বেড়ে ১০ গুন হয়ে যেত তবে মানুষ নিজের ওজনে নিজেই মারা যেত । ঠিক এই কারণটার জন্যই মানুষ অন্য কোনো গ্রহে বসবাসের কথা চিন্তা করলে পৃথিবী সদৃশ গ্রহের কথা মাথায় রাখে সবার আগে ।

 

বিশাল বড় কোনো গ্রহে গেলে তার নিজস্ব অভিকর্ষও হবে বিশাল । এই বিশাল অভিকর্ষে মানুষ চেঁচে থাকতেই হবে দায় ।

 

আমাদের কতই না ভাগ্য আমরা একসাথে এই উপযুক্ত জায়গাটা পেলাম । যেখানে ঘূর্ণনও বেশি না, আবার অভিকর্ষও বেশি না । সবকিছুই যেন একদম মাপে মাপে । দারুণ ভাগ্যবানই বলতে হবে আমাদের।

1688 views

Related Questions

Next steps