ফাও বা অতিরিক্ত বিষয়ে ইসলাম কি বলে?
আসসালামু আলাইকুম।
আমাদের এইখানে একটা জিনিস প্রচলিত আছে যাকে ফাও বলে।কাউকে কোন জিনিস দিলে তার কিছু অতিরিক্ত জিনিসও দিতে হয়।নয়লে ফাও না দিলে নাকি মা মরে(নাঊযুবিল্লাহ)।
এই সম্পর্কে ইসলাম কি বলে??
রেফারেন্স দিলে ভাল হয়।
বি.দ্র...... আমি আমার ফুপিকে একটা সাবান দিতে চাই কিন্ত একটা দিতে ভয় লাগে।আবার দুইটা দেওয়ার মত অবস্থা এই মুহুর্তে আমার নাই।
কিছু উদাহরণ আর যুক্তি দিয়ে আমার মনের এই কুসংস্কার দূর করলে অনেক ভাল হয়।
ধন্যবাদ।।।
2780 views
1 Answers
ফাও হচ্ছে আসল পরিমাণের অতিরিক্ত কিছু; মূল্যের বদলে প্রাপ্য বস্তুর চেয়ে বাড়তি সামান্য কিছু।
ফাও না দিলে মা মরে ইসলামে এই কথার কোন ভিত্তি নেই। এটা কুসংস্কার ছাড়া আর কিছু নয়।
আপনার ফুপিকে একটা সাবান দিতে চান দিয়ে দিন। কুসংস্কার বলে নিছক ধারণা ও কল্পনা ভিত্তিক প্রমাণহীন বিশ্বাস এবং সেই বিশ্বাস-প্রসূত ভিত্তিহীন প্রথা ও কর্ম থেকে বেরিয়ে আসুন।
ইসলামে যে সমস্ত বিষয়ের ওপর ঈমান আনয়ন অপরিহার্য করা হয়েছে তার মধ্যে তাকদিরও রয়েছে। আর কুসংস্কার তাকদিরকে রদ করতে পারেনা।
2780 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy