2 Answers
রোগের সংক্রামণ সারাতে ব্যবহৃত ওষুধকে অ্যান্টিবায়োটিক বলে। ‘অ্যান্টি’ অর্থ ‘বিপক্ষে’ (against) এবং ‘বায়োটিক’ অর্থ ‘জীবন বা প্রাণ’ (life) । এন্টিবায়োটিক কিছু নির্দিষ্ট ধরনের জীবনের বিরুদ্ধে কাজ করে। এন্টিবায়োটিক তৈরিও হয় ব্যাকটেরিয়া, ছত্রাক কিংবা বড় গাছ থেকে। ১৯২৮ সালে স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথম এন্টিবায়োটিক আবিষ্কার করেন। এটি ছিল পেনিসিলিন। পরবর্তী সময়ে বিজ্ঞানীরা আরও অ্যান্টিবায়োটিকের সন্ধান করতে শুরু করেন। তাঁরা পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি পরীক্ষা করে সংক্রামণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করার উপযোগী ছত্রাক খুঁজতে থাকেন যার ফলশ্রুতিতে আজ নানা ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে স্ট্রেপটোমাইসিন, অরিওমাইসিন ক্লোরামফেনিকল, টেরামাইসিন, ইত্যাদি। এন্টিবায়োটিকগুলো সংক্রামণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে ঠিকই কিন্তু কিছু এন্টিবায়োটিকের বিষক্রিয়াও রয়েছে। নিউমোনিয়া, হুপিং কাশি, যক্ষ্মা, রেচনতন্ত্র, ত্বক এবং বিভিন্ন ক্ষত থেকে সৃষ্ট ব্যাকটেরিয়াজনিত সংক্রামণ সারানোর মাধ্যমে কোটি মানুষের জীবন বাঁচিয়ে চলেছে এন্টিবায়োটিক। কিন্তু অ্যান্টিবায়োটিকের অতি-ব্যবহার এবং অসতর্ক ব্যবহারের কারণে ঔষধ প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। ফলে অ্যান্টিবায়োটিকগুলো একে একে অকার্যকর হয়ে পড়ছে আর আশংকা তৈরি হচ্ছে হয়ত আবার আগের মত নানা ধরনের সংক্রামণে বহু মানুষ মারা যাবে। অ্যান্টিবায়োটিক কিভাবে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে তা বিজ্ঞানীদের কাছে এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ধারণা করা হয় অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলোর বেঁচে থাকার জন্য যে খাবার গ্রহণ প্রক্রিয়া তাতে বাধা সৃষ্টি করে। আবার কোষ বিভাজনের মাধ্যমে নতুন ব্যাকটেরিয়া সৃষ্টিতেও অ্যান্টিবায়োটিক বাধা সৃষ্টি করে। কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে আক্রমণ করে আর কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া কোষের কার্যক্রমে বাধা সৃষ্টি করে।
এন্টিবায়োটিক হলো এমন একটা উপাদান যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে সংগ্রহ করে অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কে ধ্বংস জন্য বা তার বংশবৃদ্ধি রোধ করার জন্য ব্যবহার করা হয়।
ব্যাকটেরিয়া নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেনা বিধায় নিজেদের অঞ্চল থেকেই তাদের খাদ্য সংগ্রহ করার কারনে তারা একই অঞ্চলে থাকা অন্য ব্যাকটেরিয়া গুলোর সাথে প্রতিযোগীতা করে। এক ব্যাকটেরিয়া আরেক ব্যাকটেরিয়া কে মারার জন্য এন্টিবায়োটিক তৈরী করে। এই এন্টিবায়োটিক ই আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy