সময় আছে ভেবে ভুলে সেহরি খেলে কি রোজা হবে?
আসসালামু আলাইকুম।
আমি সময় আছে ভেবে ভুলক্রমে সেহরি খেয়ে ফেলেছি এরপর দেখি সময় নেই।
এমতাবস্থায় আমার রোজা কি হবে?
আমি আগে জানলে সেহরি না খেয়ে রোজা রাখতাম,
যদি কেও উত্তর টা দিতেন উপকার হত।
ধন্যবান।
2 Answers
ওয়ালাইকুম সালাম। হ্যা রোজা হবে।কারন এটা আপনি ইচ্ছা কৃত ভাবে করেন নি।তাছাড়া সেহরি শেষ সময়ের পরেও আরো কিছু সময় থেকেই যায় কাজেই সেহরি খেতে পারেন। সেহরি খাওয়া সুন্নত তবে সেহরি না খেয়েও রোজা রাখা যাবে।
সময় আছে ভেবে ভুলে সাহরী খেলে রোজা হবে না।
উদাহরণঃ ঢাকায় আজ সাহরীর শেষ সময় ৩ টা ৪৬ মিনিট। আর সুবহে সাদিক ৩ টা ৫২ মিনিট।
কেউ যদি রাত আছে মনে করে সাহরী খায় অতঃপর জানা যায় যে, তখন সাহরীর সময় শেষ হয়ে গিয়েছিলো তাহলে সে রোজার শুধু কাযা আদায় করতে হবে।
প্রতিটি সাহরী ও ইফতারের সময়সূচির ক্যালেন্ডারেই সতর্কতামূলক কত মিনিট আগ পিছ করে সময়টি লিখা হয়েছে তা লিখা থাকে।
আপনি যে সময়সূচি ফলো করছেন, সেখানে দেখুন সময়সূচিটি সুনির্দিষ্ট সময়ভিত্তিক দেয়া হয়েছে, নাকি সতর্কতামূলক কয়েক মিনিট আগেই সময় শেষ লেখা হয়েছে?
যদি ছয় বা এর চেয়ে বেশি সময় আগেই সতর্কতামূলক সাহরীর শেষ সময় লেখা
হয়ে থাকে। তাহলে আপনি যদি পাঁচ মিনিট পর ছয় মিনিট শেষ হবার আগেই সেহরী শেষ করেন, তাহলে রোজা হবে। নতুবা হবে না।
উদাহরণতঃ সুবহে সাদিক হয় ৩ বেজে ৫২ মিনিটে। কিন্তু ক্যালেন্ডারে সতর্কতামূলক লেখা হয়েছে সুবহে সাদিক তথা সাহরীর শেষ সময় হল ৩ টা ৪৬ মিনিট।
তাহলে বুঝা গেল, সাহরীর শেষ সময় মূলত
৩ টা ৪৬ এটা সতর্কতামূলক। তাই ক্যালেন্ডারে ৪৬ লেখা থাকলেও আপনি ৫২ এর আগ পর্যন্ত প্রয়োজনে সাহরী খেতে পারেন। কিন্তু এর পর খেলে রোজা হবে না।
তাই আপনি যে ক্যালেন্ডার অনুপাতে খানা
খাচ্ছেন, সেটির সময় দেখে নিন। সেই অনপাতে আপনার রোজা হল, কি না? তা আপনি নিজেই বের করে নিতে পারবেন।
আল্লাহ তায়ালা বলেন, আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। [সূরা বাকারাঃ ১৮৭]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy