মুখের হালকা রক্ত মিশ্রিত থুথু গিলে ফেললে কি রোজা ভেঙে যায়?
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
ভাই আজ নামাজের আগে ওজু করার সময় দেখি থুথুর সাথে রক্ত বের হচ্ছে, তারপর গালে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলি।তাও অল্প অল্প রক্ত মতো বের হতে থাকে। প্রথমে কয়েক বার ফেলে দেয় তারপর মসজিদে গিয়ে ত আর থুথু ফেলার উপায় নেই তাই কয়েক বার গিলে ফেলি। তবে আমি পরিপূর্ণ সিওর না যে পরে রক্ত আগের মত গাঢ় ছিল কি না। এখন আমার রোজা টা কি শুদ্ধ হবে না ভেঙ্গে যাবে। অনুগ্রহ করে জানাবেন।
1 Answers
যেহেতু আপনিই পরিপূর্ণ সিওর না যে, পরে রক্ত আগের মত গাঢ় ছিল কি না। এক্ষেত্রে কি আর সমাধান দেওয়া যায় বলুন।
আবার বলছেন অল্প অল্প রক্তের মতো বের হতে থাকে। যদি থুথুর তুলনায় রক্তের ভাগ একেবারেই কম হয় তাহলে রোযা ভেঙ্গে যাবে না। অথবা, মুখের হালকা রক্ত মিশ্রিত থুথু গিলে ফেললে রোযা ভেঙ্গে যাবে না।
কিন্তু যদি থুথুর তুলনায় রক্তের ভাগ সমান বা বেশি হয়, আর তা গলার ভিতর চলে যাওয়া নিশ্চিত হয়, তাহলে রোযা ভেঙ্গে যাবে।
মুখ দিয়ে রক্ত বের হলে সেই রক্ত থুথুর সঙ্গে গিলে ফেললে তাতে রোজা ভেঙ্গে যাবে। তবে থুথুর চেয়ে রক্তের পরিমাণ কম হলে এবং গিলে ফেলার সময় রক্তের অনুভূতি অনুভব না হলে তাতে রোজা নষ্ট হবে না।
রক্তের স্বাদ অনুভূত কিরুপ ছিল ভাবুন! রোযা ভঙ্গ হওয়া না হওয়ার ব্যাপারে নিজেকেই প্রশ্ন করুন রোযা পরবর্তীতে কাযা করে নিতে হবে কি না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy