1 Answers
অস্টিওপোরেসিস হল ক্যালসিয়াম এর অভাব জনিত একটা রোগ।অস্থির বৃদ্ধির জন্য চাই ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। বয়স্ক পুরুষ ও মহিলাদের সাধারণত এ রোগটা হয়ে থাকে। যেসব বয়স্ক পুরুষ বহুদিন যাবত স্টেরয়েড ঔষুধ সেবন করেন তাদের এবং মহিলাদের মেনোপস হবার পর এই রোগ হবার সম্ভাবনা বেশি। তাছাড়া যারা অলস জীবন যাপন করে, পরিশ্রম কম করে তাদের এই রোগ হবার সম্ভাবনা থাকে। আর যারা অনেক দিন ধরে আর্থ্রাইটিসে ভুগে তাদের ও এই রোগ হবার সম্ভাবনা বেশি থাকে।
অস্টিওপরোসিস এমন একটি রোগ যেখানে হাড় দুর্বল হয়ে যায় এবং হাড় ভাঙা র ঝুঁকি বেড়ে যায়। বয়ষ্ক মানুষদের মধ্যে হাড় ভাঙার সবচেয়ে সাধারণ কারণ এটি। যে হাড় সাধারণত বেশি ভাঙ্গে, তা হল মেরুদণ্ড এর মধ্যে কশেরুকার হাড়, হাতের হাড়, এবং কোমরের হাড়। হাড় না ভাঙা পর্যন্ত সাধারণত কোন উপসর্গ দেখা দেয় না। হাড় এতোটাই দুর্বল হয়ে যেতে পারে যে, সামান্য জোর দিলে বা এমনিই ভেঙ্গে যায়। হাড় ভাঙলে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে এবং স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা কমে যেতে পারে।
স্বাভাবিক সর্বোচ্চ হাড়ের ভর এর তুলনায় কম ভর, এবং স্বাভাবিকের তুলনায় বেশি হাড়ের ক্ষয়ের কারণে অস্টিওপরোসিস হতে পারে। রজঃনিবৃত্তির পর ইস্ট্রোজেনের মাত্রা কমে যাবার জন্য হাড়ের ক্ষয় বৃদ্ধি পায়। নানা রকম অসুখ ও চিকিৎসা, যথা মদাসক্তি, ক্ষুধাহীনতা, থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা, কিডনি রোগ, এবং অস্ত্রোপচার করে ডিম্বাশয় অপসারণ এর কারণেও অস্টিওপরোসিস হতে পারে। কিছু কিছু ওষুধ, যেমন, কিছু খিঁচুনি নিবারক ওষুধ, কর্কট রোগের চিকিৎসায় ব্যবহৃত কিছু মিশ্র রাসায়নিক ওষুধ , পাকস্থলীর অম্ল নিবারক মিশ্র, অতিরিক্ত বিষন্নতা কাটানোর ওষুধ এবং নিজ শরীরের সুরক্ষা ব্যবস্থাকে আক্রমনকারী অস্বাভাবিক কিছু অসুখের ওষুধ হাড়ের ক্ষয়ের হার বৃদ্ধি করে। ধূমপান এবং খুব কম শারীরিক পরিশ্রমও ক্ষতির কারণ।তরুণ প্রাপ্তবয়স্কের হাড়ের ঘনত্ব ২.৫ মান বিচ্যুতি র নিচে হলে অস্টিওপরোসিস রোগ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এটি সাধারণত মাপা হয় দ্বারা দ্বি-শক্তি রঞ্জন রশ্মি শোষণমিতি দ্বারা।
শৈশবে সঠিক খাদ্য গ্রহণ এবং যে ওষুধগুলি হাড়ের ক্ষয় বৃদ্ধি করে সেগুলি এড়িয়ে চলার চেষ্টাই অস্টিওপরোসিস প্রতিরোধের উপায়।যাদের অস্টিওপরোসিস আছে, তাদের হাড় ভাঙ্গা প্রতিরোধ করার জন্য যা চাই তা হল ভাল খাদ্য, ব্যায়াম, এবং পতন প্রতিরোধ। জীবনধারায় পরিবর্তন, যেমন ধূমপান বন্ধ করা এবং মদ্যপান না করা, সাহায্য করতে পারে.যাদের অস্টিওপরোসিসের কারণে আগে হাড় ভাঙেছে হাড়ের ক্ষয় রোধক ওষুধ তাদের জন্য উপকারী। যাদের অস্টিওপরোসিস আছে কিন্তু আগে হাড় ভাঙেনি, তাদের জন্য এগুলি কম কার্যকরী।অন্যান্য অনেক ওষুধ কার্যকরী হতে পারে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy