১০ ভরি স্বর্ণের মালিখানা দুইজনের হাতে থাকলে কি যাকাত দিতে হবে?
শাশুড়ির মোট ৫ ভরি স্বর্ণ(সোনা) আছে,
যেটার মালিক শাশুড়ি নিজে।
আবার পূত্রবধুর ৫ ভরি স্বর্ণ আছে,
যেটার মালিক পূত্রবধুর স্বামী।
মোট স্বর্ণ ১০ ভরি হলেও মালিকানা দুইজনের। এখন যেহেতু ব্যক্তিগত মালিকানার দিক থেকে একজনের স্বর্ণ সাড়ে সাত ভরির নিচে তাহলে কি যাকাত আদায় করতে হবে? ইসলামিক উত্তর জানতে চাই?
1 Answers
স্বর্ণ মোট ১০ ভরি হলেও মালিকানা দুইজনের হওয়াতে যাকাত দেওয়া লাগবে না।
যেহেতু ব্যক্তিগত মালিকানার দিক থেকে একজনের স্বর্ণ সাড়ে সাত ভরির নিচে এজন্য যাকাত আদায় করতে হবে না।
স্ত্রীর নিকট যদি বাস্তবেই ৫ ভরি স্বর্ণ ছাড়া যাকাত যোগ্য অন্য কোনো সম্পদ (তথা নগদ টাকা, রূপা বা ব্যবসার পণ্য) না থাকে তাহলে শুধু ঐ স্বর্ণের কারণে তার উপর যাকাত ফরয হবে না। কেননা শুধু স্বর্ণের উপর যাকাত ফরয হওয়ার জন্য সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হতে হবে।
অনুরুপ কোন নারীর স্বামীর কাছে ৩/৪/৫/৬ ভরি (অর্থাৎ নেসাবের চেয়ে কম) স্বর্ণালংকার আছে। অন্য কোন ধন-সম্পদ বা টাকা পয়সা নেই। এমতাবস্থায় তার উপর যাকাত ফরয হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy