আমি কি এক মাস পর বিস্ময়ের টাকা পাবো?

প্রশ্ন করলে এবংউত্তর দিলে আর আমি যদি উত্তরে গিফট না পাই তাহলে কি টাকা আমি পাবো না আমি যে প্রশ্ন করছি উত্তর দিচ্ছি এদের কি ফলাফল দিবে ।
2948 views

1 Answers

প্রথমত আপনি প্রশ্ন করলে কোন অর্থ বা গিফট পাবেন না।এবং উত্তর বা প্রশ্ন করলেই মাস শেষে আপনাকে টাকা দিবে না। 

যদি আপনি অন্যের প্রশ্নে  বাংলা ভাষায় সঠিক ও মানসম্মত উত্তর প্রদান করেন তাহলে সেই উত্তরে  উপহারসরূপ

  • চকলেট,৩ টাকা
  • কফি, ২৫ টাকা
  • আইসক্রিম, ৫০ টাকা
  • বার্গার, ৮০টাকা

দিতে পারে। যদি আপনার কোন উত্তরে চকলেট দিলো উপহারসরূপ হিসাবে তাহলে আপনার বিস্ময় একাউন্ট এ চকলেট এর সমপরিমাণ অর্থ ৩ টাকা আপনার ব্যালেন্স যোগ হবে।

যদি আপনার উত্তরে কোন উপহার না দেয় বা উপহার না পান তাহলে কোন অর্থ আপনার একাউন্ট এ জমা হবে না।

যদি আপনার উত্তরে কোন উপহার না পান তাহলে উপহারসরূপ কোন অর্থ পাবেন না। 

তাই প্রতিনিয়ত সঠিক উত্তর ও সঠিক বাংলা ভাষায় উত্তর লিখুন নিশ্চই আপনার উত্তরেও উপহারসরূপ চকলেট, কফি,বা আইসক্রিম ও বার্গার এর মধ্যে যেকোন একটি বা ২ টি পাবেন আর এর সমতুল্য অর্থ আপনার একাউন্ট এ জমা হবে।

অন্যথায় কোন টাকা পাবেন না।

এভাবেই আপনি বিস্ময়ে ব্যালেন্স বাড়াতে পারবেন এবং ব্যালেন্স তুলে নিতে চাইলে সিমে রকেট একাউন্ট খুলবেন এবং সর্বোনিম্ন ১০০ টাকা বের করতে পারবেন।তবে ১৫% চার্জ প্রযোজ্য। তাই একাউন্ট এ ১১৫ টাকা থাকা লাগবে যদি টাকা তুলতে চান।

বিঃদ্র টাকা তুলতে অবশ্যই স্মার্ট ফোন লাগবে ও ক্রোম ব্রাউজার লাগবে।

ধন্যবাদ।

বিস্ময়ের সাথে থাকুন।

2948 views Answered

Related Questions

Next steps