2 Answers
বেশিরভাগ ফোন রুট করা যায়। কিন্তু এন্ড্রয়েড নোগাট ভার্সন থেকে পরের ভার্সন গুলো এপস দিয়া রুট করতে সমস্যা হয়। তাই এসব নিউয়ার ফোন গুলো রুট করতে পিসি দরকার হয়। রুট আপনার ফোনের জন্য ক্ষতিকর তাই বিস্তারিত বলছিনা
আর হ্যা এন্ড্রয়েড ফোন ব্যতিত অন্য কোন ফোন রুটের প্রশ্ন নাই। কারন এন্ড্রয়েড হচ্ছে লিনাক্স কার্নেল থেকে উৎপত্তি। যাহারা লিনাক্স চালান তাহারা জানেন রুট ইউজার কি। রুট ইউজার বা সুপার ইউজার হচ্ছে সিস্টেম ফাইল দেখা, এডিট, ডিলিট ইত্যাদির অনুমতি। অন্য ফোনে এই ধরনের সুপার ইউজার পার্মিশন প্রশ্ন না থাকায় রুটের প্রশ্ন নাই। তবে সিকিউরিটি ভেঙ্গে মডিফাই করার ব্যবস্থা আছে যা ঐসকল ফোনে ভিন্ন নাম। যেমন আইফোনের ক্ষেত্রে বলা হয় জেইলব্রেক। কিন্তু জেইল ব্রেক সুপার ইউজার পার্মিশন নয় তাই রুটের সাথে তুলনা ঠিক নয়।
বেশিরভাগ ফোন রুট করা যায় । কিন্তু এন্ড্রয়েড নোগাট ভার্সন থেকে পরের ভার্সন গুলো এপস দিয়া রুট করতে সমস্যা হয়। তাই এসব নিউয়ার ফোন গুলো রুট করতে পিসি দরকার হয় ।
এবার আসুন জানযাক রুট কি ?
শব্দটি এতোই প্রচলিত হয়ে গেছে যে, রুট ইউজার বলার বদলে সবাই এটিকে সরাসরি রুট বলে থাকে। সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে এ্যাডমিনিষ্ট্রেটর বা প্রশাসক। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড়, লিনাক্সের জগতে রুট বলতে সেই পারমিশন বা অনুমতিকে বোঝায় । যা ব্যবহারকারীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে। রুট হচ্ছে একটি এ্যাডমিনিষ্ট্রেশন পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন ।
এন্ড্রয়েড ফোন রুট করার অসুবিধা কি কি?
- ফোন রুট করলে ওয়ারেন্টি থাকবে না। তাই রুট করার আগে এ বিষয়েটি মাথায় ভালোভাবে গেথে নিবেন। তবে সার্ভিস সেন্টারে নেওয়ার আগে মোবাইল পুনরায় আনরুট করে নিলে মোবাইল কোম্পানি সেটি বুঝতে পারবে না। এ ক্ষেত্রেও কিছুটা ঝুকি থেকে যায় ।
- ফোন রুট করলে মোবাইল ব্রিক করতে পারে। ব্রিক মানে হচ্ছে কাজ করার ক্ষমতা হারাতে পারে। এ ক্ষেত্রে ফ্লাশ করলে আবার ঠিক হয়ে যাবে ।
- রুট করার পর আপনার মোবাইলের অপারেটিং সিস্টেম আপডেট পাবেন না। কারণ OTA আপডেট করার সময় Error ম্যাসেজ শো করবে।
- মোবাইলে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় ।
এন্ড্রয়েড ফোন রুট করার সুবিধা কি ?
- মোবাইলের সিস্টেম এ্যাপসগুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। চাইলে যেকোন সিস্টেম এ্যাপ ডিলিট করা যায়।
- মোবাইলের স্পিড ও পারফরমেন্স বৃদ্ধি করা যায়।
- কোনো বিশেষ কাজে প্রসেসর এর গতি বাড়ানোর প্রয়োজন হলে তা বৃদ্ধি করা যায়।
মোবাইলে যেকোন ধরনের Crack, Patch ও Hacking Scripts ব্যবহার করা যায় । ইত্যাদি আরো অনেক কাজ করা যায়।
এন্ড্রয়েড ফোন কিভাবে রুট করব ?
ইন্টারনেটে প্রচুর পরিমানে অ্যাপ আছে যা দিয়ে আপনি আপনার ফোনটি রুট করতে পারবেন । তার মধ্যে বেশি ব্যবহার হয় যে অ্যাপ গুলো সেগুল হলোঃ
- Kingo Android Root
- super user
- Unlockroot
- SuperOneClick
- OneClickRoot
- Flashtool
- UniversalAndroot
- Z4Root ইত্যাদি ।
এন্ড্রয়েড ফোন রুট করতে চাইলে এখানে ক্লিক করুন https://trickbd.com/android-root/403984
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy