রিং এর সাথে চলার পর কেন মনে হয় আরো খাটো হয়ে গেছি?
আমার বয়স 18 বছর। আরে বর্তমানে ৫'৬" । আমি লম্বা হওয়ার জন্য অনেক ধরনের ব্যায়াম করতে চেষ্টা করি। কিন্তু ব্যায়ামগুলো করলে মনে হয় আর কারো খাটো হয়ে যাচ্ছি । এটা কেন মনে হয়? আমি কি আর লম্বা হতে পারব? আমার বাবা ৫'৮"। এবং আমার মা 5 ফুট ।
2936 views
1 Answers
শারীরিক উচ্চতা অনেকটা জিনের উপর নির্ভর করে। আপনার জিন নির্ধারণ করবে আপনি কতটুকু উঁচু হবেন। তবে বিভিন্ন ধরণের ব্যায়াম ও রিং ঝুলানো শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে। নিয়মিত ব্যায়াম ও রিং এ ঝুলার ফলে সামান্য হলেও উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে।
আপনি যেটা ভাবছেন এটা মনে ভ্রুমমাত্র। ব্যায়াম করলে মানুষের উচ্চতা কমে যায় না। তবে শরীর মোটা হলে মনে হয় উচ্চতা কমে গেছে, কিন্তু উচ্চতা কমে না।
এজন্য মনের অলিক ধারণাকে দুর করে শারীরিক ব্যায়াম ও সুষম খাবার অব্যাহত রাখুন। সঠিক সময়ে প্রয়োজনীয় পুষ্টির ফলে শারীরিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে। তাই নিয়মিত রুটিনমাফিক খাদ্য তালিকায় সর্ব প্রকার খাদ্য রাখুন।
আর বয়স মাত্র ১৮ হয়েছে। এখনো আপনার শারীরিক বৃদ্ধি ঘটার জন্য যথেষ্ট সময় আছে। উক্ত সময়ের মধ্যে উচ্চতা আরো বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। শরীরের প্রতি অধিক যত্নবান হওয়া প্রয়োজন।
2936 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy