1 Answers

যে সকল রাশি বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার ও আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের কক্ষপথের অক্ষ বরাবর স্পিন বা আবর্তন গতি সম্পর্কে তথ্য পাওয়া যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে।

কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। যথা:

১. প্রধান কোয়ান্টাম সংখ্যা(n)

২. গৌন কোয়ান্টাম সংখ্যা(l)

৩. চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা (m)

৪. ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা(s)

এদের মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের শক্তিস্তরের আকার বোঝায়।

 যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তিস্তরের আকার নির্ণয় করা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধি হলে নিউক্লিয়াস হতে প্রধান স্তরের দুরত্ব এবং শক্তিস্তরের আকার বৃদ্ধি পায়।

2964 views Answered

Related Questions

Next steps