1 Answers

রসুন সাধারণত একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মসলা হিসেবে রসুনের ব্যবহার বহুকাল ধরে চলে আসছে। কিন্তু শুধু রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মসলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভাল রাখার ঔষধ হিসেবেও কাজ করে। অনেক বছর আগে থেকে রসুন ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খালি পেটে রসুন খেলে বিভিন্ন রোগ দূর হওয়ার পাশাপাশি অনেক রোগের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলা যায়। খালি পেটে রসুন খাওয়া হলে এটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর মত কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও উপকারিভাবে কাজ করে। বিশেষ করে খালি পেটে রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন রসুনের ক্ষমতার কাছে ব্যাকটেরিয়াগুলো হেরে যায়। ফলে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না। এছাড়া রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

2936 views Answered

Related Questions

Next steps