1 Answers
একটা উদাহরন দেই। মেডিক্যালে ডাক্তারদের মাঝে দুইটা ক্যাটাগরি থাকেঃ মেডিসিন আর সার্জারি। যারা মেডিসিনে থাকেন তারা কোন রকম কাটাকাটি ছাড়াই সব অসুখ সারাতে চান। কিন্তু সবসময় সেটা সম্ভব হয়না, অনেকসময় অপারেশন ছাড়া কোন পথ খোলা থাকেনা। এই অপারেশনের জন্য দরকার সার্জারি টিম, যারা ম্যানুয়ালি দেহের ভিতরে হাত দিয়ে বিগড়ানো অঙ্গ ঠিক করে। মাউস দিয়ে অপারেট করাটা হচ্ছে অনেকটা মেডিসিন টিমের মত, অপারেটিং সিস্টেমের ভিতরে হাত না দিয়ে কেবল বাইরে থেকে কাজ করা। আর কোড লিখে কাজ করাটা হচ্ছে সার্জারি টিমের মত অপারেটিং সিস্টেমের একেবারে গভীরে হাত দিয়ে কাজ করা। উবুন্টুতে যেখানে এই কোড লেখা তাকে বলা হয় টার্মিনাল। টার্মিনাল দিয়ে সঠিক জ্ঞান ব্যবহার করে যে কেউ উবুন্টুর মধ্যে যে কোন পরিবর্তন আনতে পারবে। মোট কথা উবুন্টুর নাড়িনক্ষত্র যেটা দিয়ে নাড়াচাড়া করা হয় সেটাই হল টার্মিনাল।
“উবুন্টুর আসল সৌন্দর্য বুঝতে টারমিনালের বিকল্প নাই”।
ছোট্ট একটা উদাহরন দেই। ধরুন আপনি ভিএলসি প্লেয়ার ইন্সটল করতে চান। আপনি মাউস দিয়ে ক্লিক করে করে কয়েক ধাপে সেই কাজ করতে পারেন অথবা মাত্র একটা লাইন টার্মিনালে লিখে সেই কাজ করতে পারেন। ভিএলসি প্লেয়ার ইনস্টল করতে হলে টার্মিনাল ওপেন করে নিচের লাইনটি লিখে Enter চাপুন।
sudo apt-get install vlc
আপনার পাসওয়ার্ড দিতে বলবে।
[sudo] password for (your name):
পাসওয়ার্ড দিয়ে Enter চাপুন। নিরাপত্তার কারনে আপনার পাসওয়ার্ড টাইপিং সে দেখাবেনা। ব্যস কাহিনী শেষ! ভিএলসি প্লেয়ার ইন্সটল হয়ে গেল। কত সহজেই ইন্সটলেশন প্রসেস শেষ! মাউসের চেয়ে এই প্রসেস অনেক দ্রুত এবং অবশ্যই সহজ।
ধরুন আপনি কোন এ্যাপ্লিকেশন চালাতে চাচ্ছেন। টার্মিনাল খুলে কেবল এ্যাপ্লিকেশনের নামটি লিখুন। যদি ফায়ারফক্স চালাতে চান তাহলে লিখুন
firefox
তারপর এন্টার চাপুন। কি দেখলেন? মাউস দিয়ে ক্লিক না করেও ফায়ারফক্সকে রান করানো সম্ভব! এভাবে যেকোন এ্যাপ্লিকেশনকে টার্মিনাল থেকে রান করানো যায়। যেমন ভিএলসি প্লেয়ার রান করতে টার্মিনালে লিখুন
vlc
তারপর এন্টার চাপুন। ব্যস ভিএলসি প্লেয়ার ওপেন হয়ে গেল! এবার আসুন আরেকটু মজা করি। টার্মিনালে লিখুন
date
এন্টার চাপলেই দেখবেন আজকের তারিখ দেখাবে। এবার টার্মিনালে লিখুন
cal
পুরো মাসের ক্যালেন্ডার দেখতে পাবেন। আপনার কম্পিউটারে ডিস্ক কতটুকু ব্যবহার হল সেটা জানতে টার্মিনালে লিখুন
df
নিচের কমান্ডটি টার্মিনালে রান করালে শেষ রিস্টার্টের পর থেকে আপনার পিসি কতক্ষণ ধরে চলছে তার হিসাব দেখাবে।
uptime
আপনার নিজের একাউন্ট সম্পর্কে জানতে টার্মিনালে লিখুন
whoami
আপনার সিস্টেম কার্নেল জানতে নিচের কমান্ডটি লিখুন
uname
উপরের তথ্যগুলোই আরো বিস্তারিত জানতে লিখুন
uname -a
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy