1 Answers
প্রধানত ওয়েবসাইটের উপর ভিত্তি করে - লিঙ্ক যুক্ত করার বিষয়টি আলাদা হয়। বিভিন্ন ওয়েবসাইটের বিবি কোড আলাদা আলাদা হয়ে থাকে। যেমন, উইকিপিডিয়া বা উইকির জন্য অধিকাংশ এইচটিএমএল কোড কাজ করেনা। এইচটিএমএল হলো এক ধরনের মার্কআপ ভাষা।
আপনি এইচটিএমএল দিয়ে ইন্টারনেটের অধিকাংশ সাইটেই কোন একটি নির্দিষ্ট বাক্য বা শব্দের মধ্যে লিংক যুক্ত করতে পারবেন। তবে এক্ষেত্রে উক্ত ওয়েবাসাইটের টেক্স এডিটর ব্যবহার করতে হবে। ভার্চুয়াল এডিটর চলবে না।
স্থান ভেদে লিঙ্ক যুক্ত করার প্রকার ভিন্ন। লিঙ্ক যুক্ত করতে চাইলে আপনাকে নিশ্চিত হতে হবে উক্ত সাইটের নির্দিষ্ট কোন বিবি কোড আছে কি না। যদি থাকে তাহলে উক্ত কোড ব্যবহার করতে হবে।
তবে সাধারণত উইকি ওয়েবাসাইটগুলোতে " [[ পাতার নাম ]] " চিহ্ন ব্যবহার করেই কাজ সম্পূর্ণ করা হয়। কিছুদিন উইকি ঘাটলেই বুঝতে পারবেন। তবে, বিস্ময় বা অধিকাংশ ব্লগে টেক্সট এডিটরে "< a herf="link"/> " ব্যবহার করে থাকে। মূলত এইচটিএমএল কোড দিয়েই বেশিরভাগ মানুষ লিঙ্ক যুক্ত করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy