পুরোনো বিস্ময় চালু চাই, আমাদের দাবী মানতে হবে আমাদের দাবী মানতে হবে ?
স্যার,
নতুন বিস্ময় ভাল তাতে সন্দেহ নেই তবে এতে কিছু সমস্যা আছে তা হলোঃ-
(১) আগের বিস্ময়ে ক্যাটাগরি সিস্টেম ছিল যেকোন ক্যাটাগরিতে গিয়ে প্রশ্মের উত্তর দেওয়া যেতো । কিন্তু নতুন বিস্ময়ে সেটা নেই ।
(২) আগের বিস্ময়ে অনেক উপকারি ও দরকারি প্রাশ্ন মজুদ আছে যা নতুন করে এই নতুন বিস্ময়ে করা সম্ভব নয় ।
(৩) নতুন বিস্ময়ে মনিটাইজেশন অপশন দেখলাম কিন্তু এখন আর পাচ্ছিনা ।
(৪) পয়েন্ট সেই ২৫২ আছে ২৫২ তেই থাকে বাড়েও না কমেও না ।
(৫) ব্যালেন্স ০ থেকেই যায় ।
(৬) পুরোনো বিস্ময়ে ব্যাজ প্রদান করা হতো এই বিস্ময়ে নেই ।
(৭) পুরোনো বিস্ময় ফ্রি বেসিক এর মাধ্যমে ব্যাবহার করা যেতো এই বিস্ময় যাচ্ছেনা ।
(৮) পুরোনো বিস্ময়ে প্রশ্নের উত্তর ডিলিট করা হতো না । নতুন বিস্ময়ে আমার ৬টি প্রশ্নই ডিলিট করা হয়েছে ।
(৯) পুরোনো বিস্ময়ে নোটিফিকেশন ও মেসেজ তৎখনাৎ এসে পড়তো আর নতুন বিস্ময়ে প্রশ্ন করলে কোন নোটিফিকেশন আসেনা ।
(১০) ""আপনার অফার"" নামক অপশনে ক্লিক করলে কোন কিছুই আসেনা ।
(১১) এই বিস্ময়ে বিজ্ঞাপনে ঝামেলা করে প্রচুর আগেরটাই করতো না ।
(১২) আপনাদের বিস্ময়ের কাজ ধীত গতিতে চলছে মার্জিং না করে দুটি আলাদা ছিলো আলাদাই থাকতো । এভাবে শুধু ভিজিটর ই হারাবেন ।
2 Answers
"ধন্যবাদ" কিছু দাবি নিয়ে অভিযোগ করার জন্য।
তবে আপনার দাবি ভিত্তিহীন যা প্রমান করে দিচ্ছি বা বিস্তারিত বলছি আপনার উক্ত অভিযোগ ব্যাপারে।আপনার অভিযোগ ক্রমে সমাধান দেখুন ক্রমান্বয়ে।
- অবশ্যই যাবে। অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী যেকোন বিভাগে প্রবেশ করে আপনি পছন্দ মত ও সহজ প্রশ্নের উত্তর দিতে পারবেন। সেই বিভাগ গুলো বিস্ময় পেইজের নিচে দেখুন জনপ্রিয় টপিকসমূহ নিচে সকল বিভাগ পাবেন এবং তা অবশ্যই load more এ ক্লিক করবেন।
- অবশ্যই আপনি আপনার নিজের প্রশ্ন গুলো মজুত করা পাবেন। আপনার প্রোফাইলে প্রবেশ করে state অপশনে ক্লিক করে দেখে নিন আপনার নিজের প্রশ্ন ও উত্তর গুলো।এছাড়াও অন্যের যেকোন প্রশ্ন পছন্দ হলে সেগুলো বুক মার্ক করে রাখুন যা খুব সহজ পদ্ধতি।
- বিস্ময়ের নতুন এখনো আপডেট কাজ সম্পূর্ন হয় নি কাজেই হয়তো কোন অপশন আসবে বা তা সংশোধন করা হবে এর জন্য ধৈর্য্য ধরে বিস্ময়ের সাথে থাকা লাগবে।এই অভিযোগও ভিত্তিহীন।
- ভাই কি বলছেন পয়েন্ট কিভাবে অটোমেটিক বাড়বে শুনি যদি না আপনি প্রশ্ন করেন বা উত্তর না লিখেন তাহলে কিভাবে পয়েন্ট পাবেন। বিস্ময়ের ওল্ড ভার্সনেও উত্তর এ ৩ পয়েন্ট ও প্রশ্ন করলে ১ পয়েন্ট পেতো এখানেও একই সিস্টাম। এই অভিযোগও ভিত্তিহীন।
- হ্যা ব্যালেন্স শুন্য থাকবেই কারন আপনি যদি না অন্যের উত্তরে মানসম্মত না দেন তাহলে উপহার কেমনে পাবেন আর উপহার না পেলে উপহারসরূপ টাকাও আপনার একাউন্ট এ যাবে না ফলে ব্যালেন্স শুন্য থাকবেই।এই অভিযোগ ও ভিত্তিহীন।
- এই নতুন ভার্সনে ব্যাজ দেওয়া হচ্ছে না তবে ব্যাজ দিয়ে আপনি কি করবেন শুনি। তবে হ্যা যেহেতু আপডেট কাজ সম্পূর্ন হয় নাই সেক্ষেত্রে ব্যাজ গুলো এড হতে পারে তাই প্লিজ অপেক্ষা করুন।
- বিস্ময়ের নতুন ভার্সন হলো সম্পূর্ন নিউ ভার্সন এই ভার্সনে কাজ করতে চাইলে উচ্চমান এর ব্রাউজার ও ডাটা লাগবে যা ফ্রি বেসিক দিয়ে বা এপ্স দিয়ে বর্তমানে ব্যবহার করা যাবে না। যেহেতু আপডেট কাজ সম্পূর্ন হয় নাই অপেক্ষা করুন সম্ভব হলে ফ্রি বেসিক এ বিস্ময়ের লাইট ভার্সনে এড করা হবে ইনশাআল্লাহ।
- ভাই পুরাতন ভার্সনেও প্রশ্ন ডিলিট করা যেতো এই নতুন ভার্সনেও ডিলিট করা যায় কিন্তু প্রসাশক থেকে যাবে তবে নতুন ভার্সনে প্রশ্নকারী তার নিজের প্রশ্ন নিজেই ডিলিট করতে পারতেছে, যেহেতু আপডেট কাজ সম্পূর্ন হয় নাই তাই অপেক্ষা করুন সমাধান করা হবে।
- ভাই কে বলছে আপনাকে যে বিস্ময়ে এখনো নোটিফিকেশন আসে না। আপনি প্লিজ অপেক্ষা করুন এবং দেখুন বিস্ময়ে বার্তা অপশন ও যেকোন মন্তব্য বা উত্তর পাওয়া সব নোটিফিকেশন আসবে যা অনেক আগেই সমাধান করা হয়েছে।কাজেই এই অভিযোগও ভিত্তিহীন।
- অফার নামক অপশন মানেটা কি আপনি জানেন। সেখানে বলা হয়েছে যদি আপনার নিজের প্রশ্নে অফার দিতে চান উত্তর কারীদের মধ্যে তাহলে উপহারসরূপ দিতে পারবেন যাতে দ্রুত উত্তর পেতে পারেন এবং যেই অফার করছেন সেই অফার টি দিতে উক্ত প্রশ্নের সঠিক উত্তর টি সিলেক্ট করলেই সেই উত্তর কারির কাছে অফার চলে যাবে। এটা আপনার জন্য না এই অফার তারাই পাবে যারা উত্তর দিবে এবং উত্তরটি সিলেক্ট করলেই সেই অফার পাবে। কাজেই এই অভিযোগ ও ভিত্তিহীন।
- হ্যা এই ভার্সনে বিজ্ঞাপন ঝামেলা করে কিন্তু আগেরটায় করতো না। আসলে এই বিস্ময়ে যেহেতু উত্তরকারিকে অর্থ (টাকা)দেওয়া হয় সেক্ষেত্রে কিছু বিজ্ঞাপন শো করা লাগবে তানা হলে এই সাইট থেকে উপার্জন করবেন কিভাবে। আর হ্যা পুরাতন ভার্সনেও বিজ্ঞাপন শো করতো কিন্তু লগ আউট থাকাকালীন।
- আগেই বলেছি যে বিস্ময় নতুন ভার্সন হলো আপডেট কৃত নতুন ফিচার নিয়ে সাজানো এখানে ব্রাউজ করতে হলে উন্নত মানের ব্রাউজার ও ডাটা লাগবে। তাছাড়া এখনো আপডেট কাজ শেষ হয় নি অপেক্ষা করুন। আর হ্যা এভাবে বিস্ময়র ইউজার হারাবে না বরং বাড়বে কারন এখন এই সাইটে উপার্জন করা যাচ্ছে যা দেখে অনেকেউ উত্তর দিতে আগ্রহী হবে ও বিস্ময়ে থাকবে।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে আপনার দেওয়া ১২ টি অভিযোগ এর ৯ টি ভিত্তিহীন প্রামানিত এবং বাকি ৩ টি অভিযোগ গ্রহণযোগ্য নহে কারন বিস্ময়ে এখনো আপডেট কাজ সম্পূর্ন হয় নি। সেক্ষেত্রে আপনার কোন অভিযোগ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।
আর হ্যা বিস্ময়ের ওল্ড ভার্সনের মতই বিস্ময়ের নিউ ভার্সনকে লাইট ভার্সন করা হয়ছে যা মিনি ব্রাউজার বা নিম্নানের ব্রাউজার দিয়ে বিস্ময় ব্যবহার করতে পারবেন। আপনি বিস্ময় এড্রেসটিতে lite যোগ করুন অর্থাৎ bissoy.com/lite এই লিঙ্ক থেকে খুব সহজেই বিস্ময় ব্যবহার করুন যা নতুন ভার্সনের সাথে সম্পর্কিত।
আশা করি বুঝতে পারছেন।
বিস্ময়ের সাথে থাকুন ও যেকোন সমস্যা আমাদের জানান চেস্টা করবো সেগুলো সমাধান করতে।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy