লকডাউন কি.?
সম্প্রতি করোনা ভাইরাস এর পাদুর্ভাব বেড়ে চলাতে লক ডাউন নামক নতুন একটি শব্দ শুনছি ( ব্যাক্তিগত ভাবে)।
নিউজে শুনছি ভারত আজ রাত ১২ টার পর থেকে লক ডাউন করে দিবে। ইভেন বাংলাদেশের অনেক শহর ইতিমধ্যে লক ডাউন করা হয়েছে।
" লক ডাউন " শব্দটির সঠিক অর্থ ব্যাখা করে জানাবেন বলে আশা করছি.
2 Answers
লকডাউন এর আক্ষরক অর্থ তালাবদ্ধ বা তালা হেফাজতে রাখা। করোনায় কোন অঞ্চল লকডাউন বলতে বোঝায় কোন অঞ্চলের সংক্রমন থেকাতে ঐ অঞ্চলে বাইরে থেকে মানুষের যাতায়াত নিষেধ, ঐ অঞ্চল থেকে বাইরে যাওয়া নিষেধ এমনকি স্থানীয় মানুষের ইমার্জেন্সি ব্যতিত বাড়ির বাইরে চলাফেরা নিষেধ।
(সাধারন অর্থে করোনার ক্ষেত্রে বললাম)
লক ডাউন বলতে সাধারণত জরুরী মহুর্তে জনগণের অবাধ বিচরণ বন্ধ করাকে বুঝায়। অর্থাৎ মানুষ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না। জরুরী কাজগুলো সেরে দ্রুততার সহিত নিরাপদ স্থানে চলে যেতে হবে। লক ডাউন এলাকায় বাইরের মানুষ ভিতরে এবং ভিতরের মানুষ বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। খাদ্য বা স্বাস্থ্য সেবার মত কাজের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে। অন্যান্য ক্ষেত্রে তেমন ছাড় থাকবে না। এক্ষেত্রে কর্তৃপক্ষের আদেশ অমান্য করলে শাস্তিও হতে পারে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরণের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy