আমার বাবাকে মাঝে মধ্যে স্বপ্ন দেখি কেন?

ভাই আমার বাবা মারা গেছে ৭ বছর হয়েছে। কিন্তু মাঝেমধ্যেই আমার বাবাকে স্বপ্নে দেখি। আমার প্রশ্ন হলো স্বপ্নে তো মৃত আমার অন্য কোনো আত্বীয় বা প্রতিবেশিদের দেখি না৷ কিন্তু আমার বাবাকে কেন দেখি। তবে হ্যাঁ বলে রাখা ভালো যে আমার বাবা খুব ফরহেজগার লোক ছিলেন। বেঁচে থাকাকালীন আমার বাবা ৫ ওয়াক্ত নামাজই অধিকাংশ ক্ষেত্রেই মসজিদে পড়তেন ও অন্যায়কে পশ্রয় দিতেন না। আর বাবা মারাও যায় পবিত্র জুম্মার দিনে। যা অত্যন্ত ভালো একটা দিনে।  

2894 views

1 Answers

আপনি আপনার বাবাকে স্বপ্নে দেখেন এটা একটা ভালো স্বপ্ন। এছাড়াও আপনার বাবা কিছু বললে সেটা মেনে চলবেন। তাছাড়া এটা আপনার ধান্দা/দুশ্চিন্তা কিনা সেটা খেয়াল করুন।তবে সর্বদাই একটা কথাই বলবো আপনিও আপনার বাবার মত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং বাবার মায়ের জন্য যে দোয়াটি আছে সেটি মোনাজাত এ পড়ুন।অনতত একজন ভালো পিতার ভালো সন্তান হওয়ার তাগিতে থাকুন ও ওনার জন্য দোয়া করুন যাতে ওনাকে শান্তিতে/ বেহেস্ত বাসি করে(আমিন)।

আর সম্ভব হলে প্রতি শুক্রবার আপনার বাবার কবরজিয়ারত করুন এবং মসজিদে নামাযে যান।

এটাই ভালো হবে।

আশা করি বুঝতে পারছেন।

ধন্যবাদ। 

2894 views Answered

Related Questions

Next steps