এক লোক বলেছে?
2 Answers
ঠিকই আছে।একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে।আল্লাহ সন্তূষ্ট হয়ে এমনি জান্নাত দান করবেন।তাই এইকথা সঠিক।
কথাটি যুক্তিযুক্ত নয়।
জান্নাতের আশায় ইবাদত করার মাঝে দোষের কিছু নেই।
عَن أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم (يوم بدر) قُومُوا إِلَى جَنَّةٍ عَرْضُهَا السَّمَوَاتُ وَالأَرْضُ قَالَ يَقُولُ عُمَيْرُ بْنُ الْحُمَامِ الأَنْصَارِىُّ يَا رَسُولَ اللهِ جَنَّةٌ عَرْضُهَا السَّمَوَاتُ وَالأَرْضُ قَالَ نَعَمْ قَالَ بَخٍ بَخٍ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَا يَحْمِلُكَ عَلَى قَوْلِكَ بَخٍ بَخٍ قَالَ لاَ وَاللهِ يَا رَسُولَ اللهِ إِلاَّ رَجَاءَةَ أَنْ أَكُونَ مِنْ أَهْلِهَا قَالَ فَإِنَّكَ مِنْ أَهْلِهَا فَأَخْرَجَ تَمَرَاتٍ مِنْ قَرْنِهِ فَجَعَلَ يَأْكُلُ مِنْهُنَّ ثُمَّ قَالَ لَئِنْ أَنَا حَيِيتُ حَتَّى آكُلَ تَمَرَاتِى هَذِهِ إِنَّهَا لَحَيَاةٌ طَوِيلَةٌ - قَالَ - فَرَمَى بِمَا كَانَ مَعَهُ مِنَ التَّمْرِ ثُمَّ قَاتَلَهُمْ حَتَّى قُتِلَ
আনাস (রাঃ)
বদর যুদ্ধের দিন যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “তোমরা এমন জান্নাতের দিকে অগ্রসর হও, যার প্রশস্ততা আসমান ও যমীনের প্রশস্ততার মতো।” এ কথা শুনে উমায়ের ইবনে হুমাম (রাঃ) বললেন, ‘হে আল্লাহ্র রাসুল! জান্নাতের প্রশস্ততা কি আসমান ও যমীনের মতো?’ তিনি বললেন, “হ্যাঁ।’ তখন উমায়ের (রাঃ) বলে উঠলেন, ‘ইস! এ তো অতি চমৎকার।’ তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “এ কথা বলতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো?” তিনি বললেন, ‘হে আল্লাহ রাসূল! আল্লাহর শপথ আমি তার অধিবাসী হওয়ার আশায় এরূপ বলেছি’। তখন তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “তুমি অবশ্যই তার অধিবাসী হবে।” তারপর তিনি তাঁর তৃণ থেকে কয়েকটি খেজুর বের করলেন এবং তা খেতে লাগলেন। তারপর বললেন, ‘আমি যদি এ খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত বেঁচে যাই তবে তা হবে এক দীর্ঘ জীবন’। তারপর তিনি তার কাছে রক্ষিত খেজুরগুলো ছুড়ে ফেলে দিয়ে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। (মুসলিম ৫০২৪নং)
আল লু'লু ওয়াল মারজান, হাদিস নং ৪৩১
হাদিসের মান: সহিহ হাদিস
আবার কোরআনে আল্লাহ তায়া’লা বলেনঃ-
আল্লাহ তাআলা বলেন: “তারা সৎকাজে ঝাঁপিয়ে পড়ত, আর তারা আগ্রহ ও ভীতির সাথে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে ভীত-অবনত।”[সূরা আম্বিয়া, আয়াত: ৯০]
ইবনে জারীর তাবারী বলেন: “আগ্রহ” এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে- তারা তাঁর ইবাদত করত তাঁর রহমত ও অনুগ্রহ পাওয়ার আশা আগ্রহ নিয়ে। “ভীতির সাথে” অর্থাৎ তাঁর ইবাদত বর্জন ও নিষেধ লঙ্ঘন করত না তাঁর শাস্তির ভয়ে। আমরা যে তাফসির করেছি এ তাফসির অপরাপর তাফসিরকারকগণ উল্লেখ করেছেন।[তাফসিরে তাবারী (১৮/৫২১)]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy