1 Answers
মেয়েদের মাসিক থেকে কি বের হয় আপনার এই কথা ঠিক বুঝলাম না ।
যদি আপনি বলেন যে মেয়েদের মাসিক হিসেবে কি বের হয় যোণি দিয়ে। তবে আমি বলবো আপনাকে জানিয়ে দিবো যে, সাধারণত মেয়েদের ০৯-১৪ বছর বয়সে যে কোন সময় মাসিক শুরু হয় এবং তা ৪৫-৪৯ বছর বয়সে স্বাভাবিক নিয়মেই মাসিক বন্ধ হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় প্রতি মাসেই মাসিক হয়ে থাকে এবং তা ৩ থেকে ৭ দিন স্থায়ী হয়। মেয়েদের প্রতি ২৪ থেকে ৩২ দিন অর্থাত্ গড়ে ২৮ /৩০/৩৩/৩৫/৩৮ দিন পর পর মাসিক হয়। একে মাসিকচক্র বলে।
কারো কারো ক্ষেত্রে এ ২৮ দিনের চক্রটি কম বা বেশি হতে পারে। মাসিক শুরু হওয়ার দিন থেকেই মাসিকচক্র শুরু হয়।মেয়েরা যখন বড় হয় তখন প্রতি মাসে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বের হয়ে ডিম্ববাহী নালীতে আসে।
একই সময় জরায়ুতে রক্তে ভরা নরম পর্দা তৈরি হয়। যদি এ সময় যৌনমিলন হয় তাহলে শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হয়ে ভ্রুণ তৈরি হয়। তাহলে এই ভ্রুণ রক্তে ভরা নরম পর্দায় গিয়ে বসে ও তা ধীরে ধীরে বড় হয়ে শিশুতে পরিণত হয়।
যদি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন না হয়, তাহলে এই পর্দার আর প্রয়োজন হয় না। তখন এই রক্তে ভরা পর্দা ডিম্বাণুসহ মাসিক হিসেবে যোনিপথ দিয়ে বেরিয়ে আসে।আর এই রক্ত পড়াটাকেই মুলত মাসিক/মিন্স/পিরিয়ড/ ঋতুস্রাব ও ইত্যাদি নামে চিনে থাকি।
আসা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy