1 Answers
জানাজার নামাজে মোট চারবার ‘আল্লাহু আকবার’ বলতে হয়। শুরু করার সময় একবার আল্লাহু আকবার বলে অন্যান্য নামাজের মতো হাত বাঁধতে হয়। এরপর প্রতিটি দোয়ার পর একটি করে মোট চারটি তাকবির দিতে হয়। এরপর ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলে উভয়দিকে সালাম ফিরাতে হয়। জানাজার নামাজে মূলতঃ তিনটি স্বতন্ত্র দোয়া পাঠ করার বিধান রয়েছে। দোয়া তিনটির প্রতিপাদ্য ভিন্ন ভিন্ন। সংক্ষেপে তা হলো- আল্লাহর প্রশংসা, হজরত রাসূলুল্লাহর (সা.) প্রতি দরুদ এবং সবশেষে মৃত ব্যক্তির জন্য ক্ষমার আবেদন।
এই হলো- জানাজার নামাজের মূল বিষয়বস্তু। অনেকেই জানাজার নামাজে দোয়াগুলোকে দুর্বোধ্য মনে করে সেগুলো এড়িয়ে যান। আসলে কিন্তু ব্যাপারটি তেমন জটিল কিছু নয়। নামাজ পড়তে জানা সব মানুষের জানাজার নামাজের প্রথম দোয়া দু’টি জানা থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy