আব্বা-আম্মা আমাকে আর আগের মতো ভালোবাসে না।মনে হচ্ছে আমাকে তাদের কাছ দূরে সরিয়ে দিচ্ছে?
1 Answers
বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনার ভুলধারণা হতে পারে৷ কারণ পৃথিবীতে কোন মা-বাবা তার ছেলে-সন্তানদের সাথে অন্যায় আচরণ করতে পারেনা,তাও এতো ছোট বয়সে৷ হতে পারে আপনার সাথে এমন করার পেছনে তাদের কোন মহৎ উদ্দেশ্য আছে৷ আপনি যতদিন পারেন বা সারাজীবন তাদেরকে মন থেকে ভালোবাসুন,আপাতত এখনি আপনার ধারণা পাল্টান,যা হওয়ার হবে৷ আপনি তাদের সাথে সাথে তাদের মেয়ে মানে আপনার বোনের খেয়াল রাখুন আর ভালবাসুন৷ যদিও এমন হয় ভালোবাসা আদায় করে নিন৷ তবে আপনার কথা মতো এসব যদি তারা সত্যিই করে থাকে,এদের জন্য রয়েছে কঠিন শাস্তি৷ আপনি আপনার নিজের হেদায়েত ও তাদের জন্য দোয়া করুন৷ সন্তানের প্রতি মা-বাবার অনেকগুলো হক্ক রয়েছে,এসব থেকে আমি এখানে দুটি হক্কের কথা উল্লেখ করছি৷
এক- আদর স্নেহ ও ভালবাসা দেয়া : সন্তানদেরকে স্নেহ করা এবং তাদেরকে আন্তরিকভাবে ভালবাসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে চুম্বন দিলেন এবং আদর করলেন। সে সময় আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহুও উপস্থিত ছিলেন। তিনি বলতে লাগলেন, আমারতো দশটি সন্তান কিন্তু আমিতো কখনো আমার সন্তানদেরকে আদর স্নেহ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন, যে অন্যের প্রতি রহম করে না আল্লাহও তার প্রতি রহম করেন না। [সহীহ বুখারী: ৫৯৯৭]
দুই -প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন-পালন করা :সন্তানদেরকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত লালন-পালন করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় খরচ করতে হবে।
উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আবূ সালামার সন্তানদের জন্য আমি যদি খরচ করি এতে কি আমার জন্য প্রতিদান রয়েছে? নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ যতদিন তুমি খরচ করবে ততদিন তোমার জন্য প্রতিদান থাকবে। [সহীহ বুখারী: ৫৩৬৯]
সুতরাং আপনিও তাদের হক্ক আদায়ে যত্নবান হোন,আর তাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষা করুন৷ আর আপনার আম্মুর কোন নিকটস্থ ব্যাক্তিকে সহজ ভাষায় আপনার মনের কষ্টগুলো বলুন৷ ইনশাআল্লাহ ভাল কিছু হবে৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy