অদ্ভুত এক স্বপ্ন দেখি ,যেখানে সাদা লম্বা জোব্বা পড়া কেউ ১জন আমার খাটের পাশে বসে কুরআন পড়ছে,যার চেহারা শত চেষ্টাতেও অনুভব করতে পারিনি?
প্রায় ৫বছর আগের, আগে বলে রাখি ,তখন ক্লাস ৮ এ পড়তাম আর ক্লাস ৭ দিকে আমি নিয়মিত নামায আদায় করতাম,কখনো খারাপ কাজে জড়িত ছিলাম নাহ,কোনো ১ বিশেষ কারনে মূলত পরিবারের সদস্যদের কার্যক্রম নামায পড়ার অনুকুলে ছিলোনাহ,এমনকি আজও পড়া হয়নাহ,,জুমার নামায ও ,এক্ষেত্রে আমার রাগ টাও অবশ্য দায়ী।আরেকটা কথা আমি অনেক দিন হলো কুরআন পড়া হয়নাহ,ক্লাস ১ এ শিখে ছিলাম,এমনকি আয়াত লিখা সহও।
স্বপ্নে দেখলাম আমি ১ টা নির্জন রুমে যার আশে পাশে কেউ নাই,,১টা খাটের উপর শুয়ে আছি,,চোখ বন্ধ করে,খাটের মাঝ বরাবর অনেকটা উচুতে হালকা লাল লাইটের মতো কি যেনো জলছে .মানে বলা চলে আমি একেবারে অন্ধকারে নই,.সেই শুয়ে থাকা অবস্থায় আমার চোখ বন্ধ ছিলো এমনকি সেই খাটে শুয়ে থাকা অবস্থায় যে স্বপ্ন দেখছি,বলা যায় অনুভব করছি আমার খাটের পাশে মাথার কাছে লম্বা সাদা জোব্বা টাইপের গায়ে কেউ কুরআন পড়ে যাচ্ছে আর আমাকে বলছে কিছু সুরা শেখাচ্ছে সম্ভবত স্বপ্নের অনেকটুকু মনে নাই,,তবে এটুকু মনে আছে আমাকে উপদেশ দিলো নিয়মিত কুরআন পড়ার,,সত পথে চলার,,লোকটির চেহারাটা মানে মুখমন্ডলটা আমি শত চেষ্টাতেও অনুভব করতে পারছিলাম নাহ,,মাথা টাও ঢাকা ছিলো,,তবে মুখ টা ঢাকা নয় কিন্তু সে আকার আমি অনুভব করতে পারনি,অনেকটা উজজ্ল লাগছিলো,,কিছু মুহুর্তের জন্য আমার হয়তো কেনো জানি হয়তো মনে হলো নবী রাসুল আমাকে উপদেশ দিলো,,স্বপ্ন দেখে আমি একেবারেই ভয় পাইনি,, ঘুম থেকে উঠে অবশ্য নবী কিংবা রাসুল কে দেখার ব্যাপার টা উড়িয়ে দেয় কারন আমি জানি আমি তখন অনেকটা বাজে ছেলে ছিলাম, এমন কিছু দেখার যোগ্যতা আমার নাই,এখন প্রশ্ন হল আসলে আমি কাকে দেখলাম..আর তার চেয়েও বড় প্রশ্ন করনীয় টা কি, ভালো ভাবে চলার ইচ্ছা আছে,কিন্তু এই পরিবারের মাঝে থাকলে কখনো নামায পড়ে ভালো থাকা সম্ভব নয়।স্বপ্নের কথা কেবল ভাইয়া আর আরেকজনের কাছে শেয়ার করেছি,
1742 views
0 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy